অরূপ বসাক, মালবাজার: রেল ট্রাকের (Rail track) আশপাশে হাতির আনাগোনার আগাম হদিশ পেতে নয়া পদক্ষেপ নিল রেল মন্ত্রক। ডুয়ার্সের জঙ্গল এলাকার একাংশে বসেছে ইনট্রুসন ডিটেকশন সিস্টেম (আইডিএস)। বৃহস্পতিবার সেন্সর (Sensor)নির্ভর ওই ব্যবস্থার ট্রায়াল হয়ে গেল ডুয়ার্সের বানারহাট ও ক্যারন স্টেশনের মাঝে রেড ব্যাংক চা বাগানের গা ঘেঁষে চলে যাওয়া রেলপথে। গরুমারা ক্যাম্প থেকে একটি কুনতি হাতি (অর্ণ) নিয়ে এসে নয়া প্রযুক্তির ওই ব্যবস্থাটি পরখ করে দেখা হয়। তা সফল হয়েছে বলেও জানা গিয়েছে।
প্রথম দফায় বিন্নাগুড়ি স্টেশনকে কেন্দ্র করে আইডিএস চালু হচ্ছে বলে জানিয়েছে রেল। সেখানে ইতিমধ্যেই এ জন্য প্রয়োজনীয় সরঞ্জাম বসেও গেছে বলে রেল সূত্রের খবর। এদিন রেড ব্যাংকের ট্রায়াল রানে রেলকর্তাদের পাশাপাশি সিস্টেমের আধিকারিক কর্নেল সন্দীপ চৌধুরী, বনদপ্তরের আধিকারিকরাও ছিলেন।
[আরও পড়ুন: পঞ্চায়েত ভোটের আগে ফের ‘দুয়ারে সরকার’, আগামী মাসেই ২০ দিন ধরে চলবে শিবির]
বিট কম কোম্পানির সূত্রেই জানা গিয়েছে, জঙ্গল (Forest) চেরা রেলপথের দু’ধার দিয়েই অপটিক্যাল ফাইবার পাতা হয়েছে। থাকছে সেন্সরও। রেল লাইনের দু’পাশের অন্তত ১০ মিটারের মধ্যে হাতি থাকলে সেন্সরের মাধ্যমে অপটিক্যাল ফাইবার (Optical Fibre)হয়ে বার্তা পৌঁছে যাবে কেন্দ্রীয় স্টেশনে। বার্তা পৌঁছবে রেলের কন্ট্রোল রুমেও। সেখান থেকে ট্রেন চালকদের ওয়াকিটকির মাধ্যমে হাতির অস্তিত্ব নিয়ে সতর্ক করে দেওয়া হবে। সেই সতর্কবার্তা চালকরা প্রয়োজনীয় পদক্ষেপ করতে পারবেন। এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছে পরিবেশপ্রমীরা।
[আরও পড়ুন: পাহাড়ে খাড়া ঢাল বেয়ে বিদ্যুৎগতিতে দৌড়, তুষার চিতার শিকার ধরার ভিডিও ভাইরাল!]
পরিবেশপ্রেমী স্বরূপ মিত্র, স্পোরের সম্পাদক শ্যামাপ্রসাদ পাণ্ডে বলেন, গতি নিয়ন্ত্রণের পাশাপাশি প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে বুনোদের অকাল মৃত্যু রোখার প্রয়াস অত্যন্ত সাধুবাদযোগ্য। এদিন রেড ব্যাংকের ট্রায়ালে ছিলেন বন দপ্তরের বিন্নাগুড়ি রেঞ্জের রেঞ্জার শুভাশিস রায়।
সর্বশেষ খবর
-
কৌশিকী অমাবস্যায় তারাপীঠ যাবেন? চলবে বিশেষ ট্রেন, জানুন সময়সূচি
-
ইরানের ৫টি তেলের ট্যাঙ্কার ধ্বংস আমেরিকার, পালটা তেহরানের নিশানায় জর্ডানের মার্কিন ঘাঁটি
-
আজ যাদবপুরে ‘গেরুয়া সম্মান যাত্রা’, আমজনতার সঙ্গে মিছিলে হাঁটবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
-
বিশ্বের সবচেয়ে বেশি বেতন পাওয়া প্রধানমন্ত্রীর মাইনে একলাফে বাড়ল আরও ৬০ শতাংশ!
-
এমবাপের রেকর্ডের দিনে লাল কার্ড ভাই ইথানকে, বিশ্বকাপের পর চ্যাম্পিয়ন্স লিগেও হালান্ডের গোলবন্যা