সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওজোন স্তরের ছিদ্র খুঁজে পেয়েছিলেন তিনি। আবিষ্কার করেছিলেন বিশ্ব উষ্ণায়নের কারণ। ডাক দিয়েছিলেন ওজোন স্তরকে (Ozone shield) রক্ষা করে পৃথিবীকে বাঁচানোর। সেই নোবেলজয়ী বিজ্ঞানী ড. মারিও মলিনাকে স্মরণ করল গুগল। এদিন গুগল ডুডল (Goole doodle) সেজে উঠল বিশ্ববিশ্রুত রসায়নবিদের থিমে।
১৯৪৩ সালে আজকের দিনেই মেক্সিকোয় জন্মগ্রহণ করেন মলিনা। ছোটবেলা থেকেই তিনি ছিলেন বিজ্ঞানের অনুরক্ত। নিজের খেলনা মাইক্রোস্কোপে আণুবীক্ষণিক প্রাণীদের দেখে পেতেন সবচেয়ে বেশি আনন্দ। নিজের শৌচাগারকে পরিণত করে ফেলেছিলেন আস্ত গবেষণাগারে। পরবর্তী সময়ে পদার্থবিদ্যায় স্নাতক হওয়ার পর আরও কিছু ডিগ্রি লাভ করে তিনি পৌঁছে যান আমেরিকা। শুরু করেন গবেষণা।
[আরও পড়ুন: আসানসোল কম্বল কাণ্ড: আদালতে নিজেই সওয়াল জিতেন্দ্রর, ৮ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ বিচারকের]
পৃথিবীর আবহাওয়ামণ্ডলে রাসায়নিকের প্রভাব নিয়ে দীর্ঘদিন গবেষণা করেছিলেন তিনি। ১৯৯৫ সালে তিনি রসায়নে নোবেল পুরস্কার পান। রসায়ন কীভাবে ওজোন স্তরে ছিদ্র করছে, তা নিয়ে শীর্ষস্থানীয় গবেষকদের অন্যতম ছিলেন মলিনা। প্রসঙ্গত, ওজোন স্তরের ছিদ্র দিয়েই ক্ষতিকর অতি বেগুনি রশ্মি প্রবেশ করে পৃথিবীতে। এর ফলেই বিশ্ব উষ্ণায়নের কবলে পড়েছে পৃথিবী। ওজোন স্তরের ছিদ্র আবিষ্কার করেই নোবেল পান মলিনা। এদিকে ক্লোরোফ্লুরোকার্বনের জন্য পৃথিবী কীভাবে দূষিত হচ্ছে সেই নিয়েও গবেষণা করেছেন তিনি। পৃথিবীকে বাঁচাতে ওজোন স্তরকে রক্ষায় দেশগুলিকে একত্রিত হওয়ার ডাক দিয়েছিলেন এই নোবেলজয়ী বিজ্ঞানী।
[আরও পড়ুন: মামাতো ভাইয়ের শিক্ষকতার ‘অবৈধ’ চাকরি! ফাঁস করে দিতে চাইতেই কি সপরিবারে খুন দুর্গাপুরের যুবক?]
সর্বশেষ খবর
-
জল্পনার অবসান, অবশেষে নির্বাচনী ময়দানে লিয়েন্ডার, কবে ভোটে লড়বেন অলিম্পিক পদকজয়ী?
-
নাদিমুলের ৬০ কোটির অবৈধ লেনদেনে হাওয়ালা যোগ! ২৪ ঘণ্টা পর তল্লাশি সেরে বেরল ইডি
-
বিপদের প্রহর গুনছে পাহাড়! আগাম সতর্ক রাজ্য, তড়িঘড়ি উত্তরবঙ্গ সফরে আজ শুভেন্দু
-
‘সরকে চুনর’-এর পর ‘খেলনা বিমান’ বিতর্ক, নোরার বিরুদ্ধে তিন কোটির মানহানির মামলা
-
‘চাইনি সিনিয়ররা ডার্বি খেলুক’, বলছেন ইস্টবেঙ্গল কোচ, জয় না পেয়ে আক্ষেপ লাল-হলুদে