সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স ফাইনালের বল গড়ানোর আগেই আম্বাতি রায়ুডু (Ambati Rayudu) অবসর ঘোষণা করেছিলেন। সেই রায়ডুকে এবার দেখা যাবে আমেরিকার মেজর লিগ ক্রিকেট (Major League Cricket)।
আইপিএল ফাইনালের আগে টুইটারে রায়ুডু জানিয়েছিলেন, ”এবারের ফাইনালই আমার শেষ আইপিএল ম্যাচ। এই টুর্নামেন্ট দারুণ উপভোগ করেছি। সকলকে ধন্যবাদ।”
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সঙ্গে জড়িত থাকলে অন্য কোনও দেশের টুর্নামেন্টে খেলতে পারতেন না রায়ডু।
[আরও পড়ুন: ‘কোহলিই লড়াই শুরু করেছিল, সজোরে হাত ঝাঁকিয়েছিল আমার’, বিরাট ঝামেলা নিয়ে মুখ খুললেন নবীন]
রায়ডুকে চেন্নাই সুপার কিংসেরই দল টেক্সাস সুপার কিংসের হয়ে খেলতে দেখা যাবে। রায়ডু ছাড়াও টেক্সাস সুপার কিংস দলে থাকবেন ডেভন কনওয়ে, মিচেল স্যান্টনার, ডেভিড মিলার, ডোয়েন ব্রাভো, ড্যানিয়েল স্যামসের মতো খেলোয়াড়। রায়ডু নিজে তাঁর খেলার কথা জানিয়েছেন টুইট করে। লিখেছেন, সেই হলুদ রং..অন্য মহাদেশ..টেক্সাইটেড।
Same yellove…. Different continent… Texcited… pic.twitter.com/23chhztHkK
— ATR (@RayuduAmbati) June 15, 2023
[আরও পড়ুন: বিশ্বকাপের আগে স্বস্তি ভারতের! এশিয়া কাপেই ফিরতে পারেন বুমরাহ, শ্রেয়স]
সর্বশেষ খবর
-
অগ্রিম ৫ লক্ষ টাকা দিয়েও মেলেনি ফ্ল্যাট! জনতার দরবারে লেকটাউনের মহিলা
-
কমনওয়েলথ গেমসে ইতিহাস, সোনার মেয়ে অস্মিতাকে জমি, আর্থিক পুরস্কার দিল ত্রিপুরা সরকার
-
স্বাধীনতা দিবসে লোকভবনে আমন্ত্রিত ৪ হাজার, অনুষ্ঠানে অন্য ৫ রাজ্যও, নবান্নের গুচ্ছ গাইডলাইন
-
সুজিতের অ্যাকাউন্টে নিয়োগ দুর্নীতির ৮ কোটিরও বেশি টাকা, হাই কোর্টে চাঞ্চল্যকর দাবি ইডির
-
সঙ্গীদের নাম আড়াল করতে মোবাইল ভাঙে জঙ্গি রানা! নোটবুক হাতড়ে খোঁজ মিলল ৬ পাক চরের