সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুরু হতে চলেছে মুম্বই টি-২০ লিগ। আর সেখানে ৫ লক্ষ অর্থের বিনিময়ে শচীন তেণ্ডুলকর পুত্র অর্জুন তেণ্ডুলকরকে নিল আকাশ টাইগার্স মুম্বই ওয়েস্টার্ন সাবার্ব।
টি-২০ মুম্বই লিগের এটা দ্বিতীয় বছর। এবং সেখানে ছয়টি ফ্র্যাঞ্চাইজি অংশ নেয়। সব দলই তাদের সেরা তারকাদের ধরে রেখেছিল। অর্জুন তেণ্ডুলকরকে নিলামে রাখা হয়েছিল অলরাউন্ডার বিভাগে। বেস প্রাইজ ছিল এক লাখ। শুরুতে অর্জুনকে নিতে ঝাঁপায় সব ফ্র্যাঞ্চাইজি। শেষ পর্যন্ত লড়াই জমে ওঠে আকাশ টাইগার্স ও ইগল থানে স্ট্রাইকার্সের মধ্যে। অর্জুনের মূল্য পাঁচ লক্ষ উঠে যায়। তখন নিলাম পরিচালক চারু শর্মা দুই ফ্র্যাঞ্চাইজিকে ওটিএম (অপরচুনিটি টু ম্যাচ) কার্ড ব্যবহার করতে বলেন। যার মূল্য পাঁচ লক্ষ। একটি ব্যাগে দুই ফ্র্যাঞ্চাইজি কার্ডগুলি রাখেন। এরপর মুম্বই ক্রিকেট সংস্থার অ্যাড হক কমিটির সদস্য উনমেশ খানভিকার সেই ব্যাগ থেকে একটি কার্ড বের করেন। সেটি ছিল আকাশ টাইগার্সের ওটিএম।
এভাবেই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ঢুকে পড়লেন অর্জুন তেণ্ডুলকর। যিনি ভারতের অনূর্ধ্ব ১৯ টিমের হয়ে বেসরকারী টেস্টও খেলেছেন। প্রসঙ্গত সূর্যকুমার যাদব, পৃথ্বী শ, শ্রেয়স আইয়ারদের মতো তারকাদের ধরে রাখে ফ্র্যাঞ্চাইজিগুলো। এই নিলাম দল পেলেন আদিত্য তারে, সরফরাজ খানের মতো ক্রিকেট ক্রিকেটাররা।
সর্বশেষ খবর
-
একাদশ এবং দ্বাদশে শিক্ষক নিয়োগে বড় পদক্ষেপ! কবে ইন্টারভিউ? জানাল এসএসসি
-
শিবপ্রসাদকে আঠাশ নম্বর ব্যাঙ্ক ডাকাতির উসকানি যিশুর! প্রকাশ্যে ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’র ট্রেলার
-
সোনারপুরে গণপিটুনিতে মৃত্যু! নেপথ্যে জড়িয়ে পুরনো খুনের মামলা?
-
‘বাপুর দেখানো পথেই বিকশিত ভারত’, গান্ধী জয়ন্তীতে রাজঘাটে শ্রদ্ধাজ্ঞাপন, এক্সে বার্তা মোদির
-
মাসের শেষে গ্যাস ফুরিয়েছে? হাতে টাকা না থাকলেও চিন্তা নেই, এবার সিলিন্ডার মিলবে ইএমআইতে!