যুক্তরাষ্ট্র ওপেনের তৃতীয় রাউন্ডে জিতলেন ঠিকই। কিন্তু ম্যাচে তাঁকে লড়তে হল এক অদ্ভুত ‘প্রতিপক্ষে’র বিরুদ্ধেও। কামিলা রাখিমোভার বিরুদ্ধে ৬-৩, ৬-৪ ব্যবধানে জয়ের ম্যাচে বারবার নাকে এল তীব্র গাঁজার গন্ধ। আর তাতেই মনঃসংযোগে বিঘ্ন ঘটল বিশ্বের এক নম্বর মহিলা টেনিস তারকা আরিয়ানা সাবালেঙ্কার।
লুই আর্মস্ট্রং স্টেডিয়ামে ম্যাচের তৃতীয় গেম। সার্ভ করার জন্য বলটা শূন্যে ছুড়লেন সাবালেঙ্কা। কিন্তু সার্ভিস শেষ করলেন না। পরের পয়েন্টেও একই ঘটনা। বোঝাই যাচ্ছিল, কোনও একটি বিষয় তাঁকে বেশ বিরক্ত করছে। শেষ পর্যন্ত চেয়ার আম্পায়ারের কাছে গিয়ে সাহায্য চান বেলারুশের তারকা। ম্যাচ শেষে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে সাবালেঙ্কা বলেন, “আমি জানি না, গন্ধটা দর্শকদের কাছ থেকে আসছিল, নাকি বাইরে থেকে বাতাসের সঙ্গে স্টেডিয়ামে ঢুকছিল। সত্যিই জানি না। শুধু আশা করি, বিষয়টি নিয়ে ওঁরা একটু বেশি সচেতন হবেন।”
আরও পড়ুন:

তিনি আরও বলেন, “আপনারা যা খুশি করতে পারেন। যা খুশি ধূমপান করতে পারেন, যতটা খুশি আরাম করতে পারেন। কিন্তু দয়া করে টেনিস কোর্টের আশপাশে এটা করবেন না। নিজের সেরা খেলাটা দেওয়ার চেষ্টা করার সময় এই গন্ধ সামলানো সত্যিই কঠিন।” তবে ম্যাচের পর সাংবাদিকদের সামনে রাগ ধরে রাখেননি সাবালেঙ্কা। বরং গোটা ঘটনাটিকে নিয়ে মজাও করেছেন। তাঁকে প্রশ্ন করা হয়, দর্শকেরা কি তাঁর দ্রুতগতির খেলা ‘স্লো’ করার জন্যই এমন কিছু করছেন? হাসতে হাসতে সাবালেঙ্কার উত্তর, “হয়তো! আমার খেলা খুব দ্রুতগতির। তাই ওঁরা একটু ধীর করতে চাইছেন। কে জানে! এর প্রভাব কী, আমি জানি না।”
Aryna Sabalenka frenó su partido en el US Open por un espectador que estaba fumando marihuana en la tribuna.
🗣 “Es muy fuerte”.
Cosas que pasan en Nueva York. pic.twitter.com/iZ02IIyUab
— Tiempo De Tenis (@Tiempodetenis1) September 4, 2026
টেনিস কোর্টে গাঁজার গন্ধ নিয়ে অভিযোগ অবশ্য এই প্রথম নয়। এর আগেও নিক কিরিয়স এবং মারিয়া সাকারির মতো খেলোয়াড়েরা একই সমস্যার কথা জানিয়েছিলেন। ইউএস ওপেনের টেনিস কমপ্লেক্সের পিছনেই রয়েছে একটি পার্ক। সেখান থেকেই বাতাসে গন্ধ ভেসে আসতে পারে বলে মনে করা হচ্ছে। তবে সে দিন ইউএস ওপেনের টেনিস কমপ্লেক্সে কোনও দর্শককে ধূমপান করতে দেখা যায়নি। এমনকী এই কারণে কাউকে ভেন্যু থেকেও বার করে দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে ইউএস টেনিস অ্যাসোসিয়েশনও অবস্থান স্পষ্ট করেছে। সংস্থার মুখপাত্র ব্রেন্ডন ম্যাকইনটায়ার বলেন, “বিলি জিন কিং ন্যাশনাল টেনিস সেন্টারের বাইরে কী হচ্ছে, তা ইউএসটিএ নিয়ন্ত্রণ করতে পারে না। তবে টেনিস সেন্টারকে ধূমপানমুক্ত রাখতে আমরা সতর্ক থাকি। কেউ ধূমপানের অভিযোগ জানালে তাঁরা ব্যবস্থা নেন। নিউ ইয়র্কে এটি বৈধ হলেও পার্ক এলাকা এবং টেনিস সেন্টারে কোথায় ধূমপান নিষিদ্ধ, তা জানিয়ে দেওয়া হয়।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
উত্তরাখণ্ডে ভোটের মুখে বিরাট ধাক্কা কংগ্রেসের, দলের সব পদ ছাড়লেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
-
বঙ্গ তারকার চোটে দলে জায়গা, দলীপ ফাইনালে সেঞ্চুরির পর জাতীয় দলে খেলার স্বপ্ন তরুণ তুর্কির
-
কৃষ্ণনগর রাজবাড়ির দিঘিতে ভাসছে লাশ! সাতসকালে উদ্ধার দেহ, মৃত্যু ঘিরে ধোঁয়াশা
-
‘তোমার বাবার টাকায় খাই?’, ৬৭ বছর বয়সে বিয়ের কথা শুনেই রেগে আগুন নীনা গুপ্তা
-
এবার সরাসরি ‘নীতুদা’র নাম নিয়ে আক্রমণ! ইস্টবেঙ্গল সমর্থকদের জন্যও বিস্ফোরক বার্তা অস্কারের