Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

ফুটবল মাঠে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৭ জনের

স্টেডিয়ামের মাপ এবং নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১১, ২০১৭, ১১:২১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১১, ২০১৭, ১১:২১

options
link
ফুটবল মাঠে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৭ জনের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক ফুটবল ম্যাচ ঘিরে উত্তেজনা পৌঁছেছিল চরমে৷ সমর্থকরা উপচে পড়েছিলেন স্টেডিয়ামে৷ ফলাফল দুর্ঘটনা৷ পদপিষ্ট হয়ে প্রাণ হারালেন প্রায় ১৭ জন৷ আহতের সংখ্যা আরও বেশি৷

(গড়াপেটায় বিদ্ধ পিএসএল, সাসপেন্ড দুই পাক ক্রিকেটার)

গোটা ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধেয় অ্যাঙ্গোলার উইগি সিটিতে৷ সেখানে এক হাইভোল্টেজ ফুটবল ম্যাচে মুখোমুখি হয়েছিল সান্টা রিতা ডে ক্যাসিয়া ও লিবোলো৷ সেখানকার দৈনিকগুলিতে জানানো হয়েছে ম্যাচের আগে থেকেই টিকিটের জন্য হাহাকার চলছিল৷ ঘটনাটি ঘটে প্রথম ডিভিশনের এই ম্যাচের সাত মিনিট হওয়ার পরপরই৷ স্টেডিয়ামের গেট ভেঙে প্রায় শতাধিক দর্শক হামলে পড়েন খেলা দেখার জন্য৷ সূত্রের খবর অনুযায়ী, দুর্ঘটনার কারণে ১৭ জন প্রাণ হারিয়েছেন৷ পদপিষ্ট হয় আহত হয়েছেন প্রায় ৭৬জন৷ যাদের মধ্যে বেশিরভাগই তরুণ দর্শক৷ তাঁদের মধ্যে পাঁচজনের অবস্থা বেশ আশঙ্কাজনক৷

Advertisement

(জাতীয় স্তরের তায়কোন্ডো খেলোয়াড়দের যৌন হেনস্তা, অভিযুক্ত কোচ)

স্টেডিয়ামের মাপ এবং নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে৷ জানা গিয়েছে, স্টেডিয়ামটি মোটে আট হাজার দর্শকাসন বিশিষ্ট ছিল৷ দুর্ঘটনার পর আতঙ্কে অনেক মানুষ উপর থেকে পড়ে গিয়েছেন৷ আবার মাটিতে পড়ে যাওয়া দর্শকদের অনেকে পদপিষ্টও হয়েছেন৷ এমন পরিস্থিতিতে চুপ করে বসে নেই অ্যাঙ্গোলার প্রেসিডেন্ট জোস এডুয়ার্দো৷ গোটা ঘটনাটির জন্য তদন্ত করা হবে বলে জানিয়েছেন তিনি৷

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.