সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিপক্ষ যখন বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, তখন উলটোদিকের খেলোয়াড়দের বাড়তি একটা চাপ থাকেই। আর সেই চাপেই মঙ্গলবার পর্যুদস্ত সর্দার সিংরা। ২-৪ গোলে হেরে চলতি সুলতান আজলান শাহ কাপে আরও ব্যাকফুটে চলে গেল মেন ইন ব্লু।
টুর্নামেন্টের শুরুতেই অলিম্পিক চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে মুখ থুবড়ে পড়েছিলেন সর্দার সিংরা। ২-৩ গোলে হারায় টুর্নামেন্টের শুরুটা বিশেষ ভাল হয়নি ভারতের। তবে রবিবার মালয়েশিয়ায় ইংল্যান্ডের বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়েছিলেন রুপিন্দর সিংরা। জয়ের মুখ না দেখতে পেলেও ইংল্যান্ডকে আটকে দিতে পেরেছিলেন তাঁরা। কিন্তু এদিন ফের হার। প্রথম দুই কোয়ার্টারে জোরদার লড়াই করেও শেষরক্ষা করতে পারল না ভারতীয় হকি দল। অজি খেলোয়াড় মার্ক, আরান, ড্যানিয়েল ও ব্ল্যাকের গোলে ০-৪ ব্যবধানে পিছিয়ে পড়েও লড়াই চালিয়ে যায় ভারত। তার উপর তৃতীয় কোয়ার্টারে রোহিদাস গ্রিন কার্ড দেখে মাঠ ছাড়লে দশজন মিলেই অজিদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যান সর্দার সিংরা। আত্মবিশ্বাসে ভর করে অনেকখানি পিছিয়ে গিয়েও জোড়া গোল করে দলকে লজ্জাজনক হারের হাত থেকে রক্ষা করেন রমনদীপ সিং।
[আজলান শাহ কাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ঘুরে দাঁড়াল ভারতীয় হকি দল]
FT. India’s attacking intensity goes unrewarded as a barrage of three goals in the second half sees Australia claim victory in this encounter of the 27th Sultan Azlan Shah Cup in Ipoh, Malaysia on 6th March 2018.#IndiaKaGame #INDvAUS #SultanAzlanShahCup pic.twitter.com/dc9M4TrXYO
— Hockey India (@TheHockeyIndia) March 6, 2018
তবে এই হারের পর টুর্নামেন্টের শেষ চারে পৌঁছনো একপ্রকার অসম্ভব হয়ে গেল ভারতের। পরের ম্যাচ আবার হোম ফেভরিট মালয়েশিয়ার বিরুদ্ধে। চলতি টুর্নামেন্টে এখনও পর্যন্ত অপরাজিত অস্ট্রেলিয়া। ভারতীয় মহিলা হকি দল যখন কোরিয়াতে ঘরের দলকে হারিয়ে বাজিমাত করছে, তখন মালয়েশিয়ায় জয়ের থেকে অনেকটাই দূরে মারিনের দল।
[আপাতত ক্রিকেট থেকে বিশ্রাম, এভাবেই এখন সময় কাটাচ্ছেন বিরাট-পাণ্ডিয়া!]
সর্বশেষ খবর
-
দিল্লিতে ককরোচ পার্টির বিক্ষোভে উপস্থিত সোনম ওয়াংচুক, কী বার্তা ‘র্যাঞ্চো’র?
-
পুরবোর্ড টিকলে পরবর্তী মেয়র কে? রবিতে তৃণমূল ভবনে বৈঠক ডাকলেন মমতা
-
কাজু-আমন্ড অতীত, এই চেনা ফলের বীজই ‘সুপারফুড’!
-
বাবুঘাটে তলিয়ে গেলেন আরজিকর কাণ্ডের প্রতিবাদী, ডাক্তারি পড়ুয়ার মৃত্যু ঘিরে রহস্য
-
ভাঙড় বিস্ফোরণের ‘মূলচক্রী’, শওকতকে ১৪ দিনের এনআইএ হেফাজতে পাঠাল আদালত