সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের জন্য ভারত অধিনায়ক বিরাট কোহলিরই নাম পাঠাল বিসিসিআই। দেশের ক্রীড়াজগতের সর্বোচ্চ সম্মানের জন্য বিরাটকেই মনোনীত করেছে সংস্থাটি।
[ আইপিএলে স্লো ওভার রেটের শাস্তি, কোহলির জরিমানা ১২ লক্ষ টাকা ]
এর আগেও খেলরত্ন সম্মানের জন্য বিরাটের নাম পাঠিয়েছিল বিসিসিআই। ২০১৬ সালে বিরাট অবশ্য সে সম্মান পাননি। তবে এবছর ফের তাঁর নাম পাঠানো হল। ক্রিকেটার হিসেবে এই মুহূর্তে বিরাট অনেক পরিণত। অতীতের রেকর্ড ভাঙতে ভাঙতে নিজেই যেন রেকর্ড গড়ার কারিগর হয়ে উঠেছেন। এই সময় তাই তাঁকেই এই সম্মানের জন্য যোগ্য মনে করেছে বিসিসিআই। যদি এবার এই সম্মান তিনি পান তাহলে তৃতীয় ক্রিকেটার হিসেবে এই সম্মান পাবেন বিরাট। এর আগে ১৯৯৭ সালে শচীন তেণ্ডুলকর এই সম্মান পেয়েছিলেন। আর ২০০৭ সালে এ সম্মান পান বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। এবার বিরাট এই সম্মান পেলে তা তরুণদের জন্য নজির হয়ে থাকবে। টানা চার বছরে নজরকাড়া পারফরম্যান্সের বিচারে এই সম্মানের জন্য কোনও ক্রীড়াবিদকে বিবেচনা করা হয়। দেশের হয়ে বিরাট একের পর এক ম্যাচে সেই নমুনা রেখেছেন। ফলে এবার হয়তো এই সম্মান তিনি পেতে পারেন। সেই বিবেচনা করেই নাম পাঠাল বিসিসিআই।
[ নয়া দল ঘোষণা করে রাজনীতির ময়দানে লড়াই শুরু বাইচুংয়ের ]
পাশাপাশি ধ্যানচাঁদ অ্যাওয়ার্ডের জন্য পাঠানো হয়েছে সুনীল গাভাসকরের নাম। ভারতীয় ক্রীড়াজগতে এটিই সর্বোচ্চ লাইফটাইম সম্মান। স্মৃতি মন্দানা ও শিখর ধাওয়ানের নাম অর্জুন সম্মানের জন্য পাঠিয়েছে বিসিসিআই।
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের