সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চারবছর আগের চিপক দেখেছিল বাংলার রূপকথার প্রত্যাবর্তন। শনিবারের চিপক সাক্ষী হয়ে রইল বাংলার আরও রোমাঞ্চকর এক কামব্যাকের। দুর্দান্ত একটা লড়াই। দুর্দান্ত একটা জয়। চেন্নাইয়ে শুধু বাংলার প্রত্যাবর্তন হল না, কামব্যাক হল আরেক বাঁ-হাতিরও। সুদীপ চট্টোপাধ্যায়।
[ক্রিকেট ছেড়ে এবার টেনিসে মাহি, কোর্টে নেমেই চ্যাম্পিয়ন]
একটা সময় হয়তো তামিলনাড়ুর বিরুদ্ধে বঙ্গ শিবিরও আশা ছেড়ে দিয়েছিল। ২১৬ তাড়া করতে গিয়ে তখন ১৫০/৭ হয়ে গিয়েছে। আর চিপকের যা উইকেট, তাতে কখন কী হবে কেউ জানে না। কোন বল পড়ে লাফাবে, কোনটা নিচু হবে, সেটা বোলাররাও বুঝতে পারছেন না। ঠিক সেখান থেকেই লড়াইটা শুরু করলেন সুদীপ চট্টোপাধ্যায়। মরশুমটা একেবারেই ভাল যাচ্ছিল না তাঁর। বিজয় হাজারেতে রান করেননি। রনজিতেও তাই। এত খারাপ ফর্মের মধ্যে দিয়ে বোধহয় এর আগে তাঁকে যেতে হয়নি। প্রশ্ন উঠতে শুরু করেছিল। কেউ কেউ বলাবলিও শুরু করে দিয়েছিলেন, এবার রান না করলে, তাঁকে বসানো হোক। চাপটা ক্রমশই পাহাড়প্রমাণ হচ্ছিল।
সুদীপ রানে ফেরার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিলেন। সবার আগে প্র্যাকটিসে যেতেন। তিন-চারবার করে নেটে ব্যাট করতেন। অবশেষে চাপমুক্তি। স্কোরবোর্ড বলছে সুদীপ চল্লিশ করেছেন। কিন্তু পরিস্থিতির বিচারে সেটা ডবল সেঞ্চুরির সমান। তামিলানড়ু তখন প্রবল চাপে ফেলে দিয়েছিল বাংলাকে। উলটোদিকে প্রদীপ্ত প্রামাণিককে নিয়ে লড়াই করে গেলেন। অষ্টম উইকেটে ৫৭ রানের পার্টনারিশপটাই জয়ের কাছে পৌঁছে দেয় বাংলাকে।
[মিতালিদের কোচ বাছাইয়ের দায়িত্বে শচীন-সৌরভ-লক্ষ্মণ?]
প্রদীপ্তর কথাও বলতে হবে। সবাই এতদিন জানতেন তিনি বাঁ-হাতি স্পিনার। কিন্তু শনিবার প্রমাণ করে গেলেন, চাপের মধ্যে রান করেও দলকে জেতাতে পারেন।ভালর মাঝে হয়তো একটা আফসোসও রয়েছে সুদীপের। সেটা ম্যাচ শেষ করে আসতে না পারার। সুদীপ আউট হয়ে যাওয়ার পরও বাংলার ৯ রান দরকার ছিল। সবাই তখনও টেনশনে। সেটা আরও বাড়ল অশোক দিন্দার রান আউটের পর। বাংলার জিততে তখনও এক রান দরকার। অবশেষে প্রদীপ্ত প্রামাণিক সিঙ্গলসটা নিতেই সব টেনশনের অবসান। এক উইকেটে নাটকীয় জয় বাংলার।
সর্বশেষ খবর
-
লাথি খেয়ে কচুবনে, বাড়ি দখলের অভিযোগে এবার ডিম খেলেন জয়প্রকাশ
-
‘চুপ থাকব না শেষ দেখে ছাড়ব’, বিবাহবিচ্ছেদ মামলায় স্বামী-শ্বশুরের জোড়া আইনি নোটিসকে চ্যালেঞ্জ সেলিনার
-
৩০০ টাকা রোজ মাইনের চাকুরে থেকে কোটিপতি, উল্কাগতিতে উত্থান সুরেন্দ্রনাথ কলেজ কাণ্ডে ধৃত পরিতোষের
-
তোলাবাজি থেকে যৌনহেনস্তা! ১৩ দিনের পুলিশি হেফাজতে স্বরূপ বিশ্বাস, এজলাসে তুমুল হই হট্টগোল
-
কালীঘাটের বৈঠকে সেই ‘আদি’রাই, এলেন না ‘বিদ্রোহীরা’, দল বাঁচাতে পারবেন মমতা?