Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৫ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ২ সেপ্টেম্বর ২০২৬

আজ টালিগঞ্জের বিরুদ্ধে তিনটে ফ্যাক্টর জয় করতে মরিয়া মোহনবাগান

দলগঠন নিয়ে চিন্তিত কোচ শংকরলাল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৯, ২০১৮, ১১:০৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৯, ২০১৮, ১১:০৬

options
link
আজ টালিগঞ্জের বিরুদ্ধে তিনটে ফ্যাক্টর জয় করতে মরিয়া মোহনবাগান zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজেদের মধ্যে হাসি-ঠাট্টা চলছে। পাস পাস খেলার মধ্যে কেউ ভুল করলেই তাঁকে সকলে জড়িয়ে ধরছে। শনিবার মোহনবাগানের দৃশ্য দেখে কে বলবে পরদিনই টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে খেলতে নামবে দল। তার চেয়েও বড় কথা, আগের ম্যাচে পিয়ারলেসের বিরুদ্ধে শেষ মুহূর্তে গোল খেয়ে পয়েন্ট খুইয়ে বসে আছে দল। রবিবার না জিতলে যাবতীয় বিতর্ক বিস্ফোরণের আকার নেবে। অথচ তার আগে কিনা গোটা শিবিরজুড়ে এমন ফুরফুরে মেজাজ?

[ফের ছন্দে কোহলি, মানসিকতা বদলেই ঘুরে দাঁড়াল টিম ইন্ডিয়া]

এমন হালকা মেজাজে থাকাটাই স্বাভাবিক। টালিগঞ্জ অগ্রগামী এখন অতীতের ঘিয়ের গন্ধে মশগুল। বর্তমান বড্ড ফিকে। এবার দু’টো ম্যাচ তারা খেলেছে। একটা পয়েন্টও পায়নি। অর্থাৎ হেরেছে। শোনা যাচ্ছে, রবিবার যদি ভাল কিছু না ঘটে তাহলে কোচ মনোরঞ্জন ভট্টাচার্যকে নিয়ে কাটাছেঁড়া শুরু হতে পারে। আসলে টালি কর্তাদের সাহস জোগাচ্ছে কামোর অন্তর্ভুক্তি। শনিবার তিনি সই করেছেন। যদিও প্র‌্যাকটিসে নামেননি। তাই মনোরঞ্জন ঠিক করে উঠতে পারেননি আদৌ কামোকে খেলাবেন কিনা। মনোরঞ্জন তো বলেই দিলেন, “বুঝে উঠতে পারছি না কী করব। কামো মাঠেই নামেনি। তারপর জেটল্যাগও আছে।” টালিগঞ্জ কোচ বুঝিয়ে দিলেন, মোহনবাগানের হেনরি-ডিকাকে নিয়েই তাঁর যাবতীয় চিন্তা। “মোহনবাগানের দু’টো প্লেয়ার হল আসল। ওদের ফরোয়ার্ড লাইন নিঃসন্দেহে ভাল। সেই দলকে নিয়ে আর নতুন করে বলার কী আছে।” অকপট স্বীকারোক্তি টালিগঞ্জ কোচের।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[ফের চমক, এবার নাইজেরিয়ার তারকা স্ট্রাইকারকে সই করাচ্ছে ইস্টবেঙ্গল]

মোহনবাগান কোচ তিনটে ব্যাপারে চিন্তিত। কী? এক, দল নিয়মিত গোল পাচ্ছে না। দুই, দেরিতে গোল হচ্ছে। তিন, শেষ মুহূর্তে দল গোল খেয়ে যাচ্ছে। তাই শংকরলাল চক্রবর্তী বলেই দিলেন, “এই তিনটে দিক নিয়েই ফুটবলারদের সঙ্গে আলোচনা করেছি। বারবার একটা কথা বুঝিয়েছি, যত তাড়াতাড়ি সম্ভব গোল পেতে হবে। নাহলে চলবে না। রেনবোর বিপক্ষে খেলা শেষের দিকে গোল খেলাম। জর্জের বিরুদ্ধেও হয়তো গোল হত। সেদিন গোলকিপার অসাধারণ দক্ষতায় বাঁচিয়ে দিয়েছিল। তারওপর পিয়ারলেসের বিরুদ্ধে শেষ মুহূর্তে গোল খেয়ে ম্যাচটা ড্র হল। এই ব্যাপারগুলো নিয়ে অবশ্যই ভাবতে হবে।” গোলের জন্য হাপিত্যেশ করছেন শংকরলাল ঠিকই, কিন্তু রবিবার গোল পেতে দল আরও সমস্যায় পড়ে যাবে। কেন? “হেনরির খেলা নিয়ে সামান্য হলেও সংশয় রয়েছে। যেহেতু হেনরির শারীরিক সমস্যা বিশাল। শরীরে জল কমে গিয়েছে। তাই হেনরিকে খেলাব কিনা ম্যাচের আগে ঠিক করব। জিতেন মুর্মু, সুখদেবরা মাঠের বাইরে চলে গিয়েছে। সব মিলিয়ে সত্যিই সমস্যা। তবে পিয়ারলেসের কাছে আমরা পয়েন্ট খুইয়েছি। তাই যেভাবেই হোক না কেন টালিগঞ্জকে হারাতেই হবে।” বলছিলেন শংকরলাল। মোহনবাগান কোচ দারুন শ্রদ্ধা করেন মনোরঞ্জন ভট্টাচার্যকে। বলেও ফেললেন, “মনাদার সঙ্গে আড্ডা মারি। ফুটবলার শুধু নন, কোচ হিসাবেও তিনি অনেক বড় প্রমাণ করে দিয়েছেন। তাই টালিগঞ্জকে নিয়ে সত্যিই ভাবতে হচ্ছে।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.