Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৫ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ১ জুলাই ২০২৬

ধর্ষণের পর টাকা দিয়ে যুবতীর মুখ বন্ধ করেছেন রোনাল্ডো!

কী বললেন রোনাল্ডো?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৫, ২০১৭, ১৪:৪৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৫, ২০১৭, ১৪:৪৩

options
link
ধর্ষণের পর টাকা দিয়ে যুবতীর মুখ বন্ধ করেছেন রোনাল্ডো! zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঠের মতো মাঠের বাইরে বিশেষ করে মহিলা মহলে সমান জনপ্রিয় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। মাঝে মধ্যেই মহিলাদের সঙ্গে নাম জড়িয়ে খবরের শিরোনামে উঠে আসেন তিনি। কিন্তু এবার সিআর সেভেনের বিরুদ্ধে উঠল ধর্ষণের অভিযোগ। শুধু তাই নয়, রোনাল্ডো নাকি সেই কথা গোপন রাখতে ধর্ষিতাকে মোটা অঙ্কের অর্থও দিয়েছেন। তবে এ সব অভিযোগ সমূলে উড়িয়ে দিয়েছেন দুরন্ত ফর্মে থাকা পর্তুগিজ তারকা।

[বলিউডে পা রাখতে চলেছেন এই ক্যারিবিয়ান তারকা]

একটি জার্মান ম্যাগাজিন দাবি করেছে, ২০০৯ সালে এই কাণ্ড ঘটিয়েছিলেন রোনাল্ডো। তার পরের বছর ৩ লক্ষ ইউরো দিয়ে ওই মহিলার মুখ বন্ধ করেছিলেন তিনি। জার্মান ম্যাগাজিনের এমন খবরে ক্ষুব্ধ ও বিরক্ত রিয়াল স্ট্রাইকারের এজেন্টও। তিনি জানান, রোনাল্ডোর বিরুদ্ধে এমন অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। একে ‘অবাস্তব সাংবাদিকতা’ বলেও ব্যাখ্যা করেন তিনি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[পাকিস্তান ক্ষমা না চাইলে সুলতান জোহর কাপে খেলবে না ভারত]

ম্যাগাজিনের দাবি, ওই নির্যাতিতা একটি চিঠি প্রকাশ্যে এনেছিলেন। তা থেকেই ঘটনাটি জানতে পারেন সাংবাদিকরা। কিন্তু ওই যুবতী নিজের পরিচয় জানাতে অস্বীকার করেন। পাশাপাশি ঘটনার সত্যতাও মেনে নেননি তিনি। এমন অভিযোগের কথা রোনাল্ডোর কানে গিয়ে পৌঁছেছে ইতিমধ্যেই। তাঁর এজেন্ট জানান, ওই জার্মান ম্যাগাজিনের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথাও চিন্তাভাবনা করা হচ্ছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.