সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কালো প্লেট, গোলাপি হাতল৷ এমন ব্যাট ক্রিকেট বিশ্ব আগে দেখেনি৷ ফলে বিগ ব্যাশের ম্যাচ দেখে চমকে গিয়েছিলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) কর্তারাও৷ ক্যারিবিয়ান ব্যাটসম্যান আন্দ্রে রাসেল ওই ব্যাটে খেলার পর ম্যাচ রেফারিরা অভিযোগ জানিয়েছিলেন, ব্যাটের কালো রং উঠে বলে লাগছে৷ ফলে ফিল্ডারদের অসুবিধা হচ্ছে৷ তারপর থেকে নড়েচড়ে বসেছিলেন সিএ’র কর্তারাও৷
ওই ব্যাটে খেলা যাবে কি না তা নিয়ে পর্যালোচনায় বসেছিলেন তাঁরা৷ অবশেষে মঙ্গলবার কালো ব্যাটে খেলার ব্যাপারে ছাড় দিলেন তাঁরা৷ ব্যাটের উপর আলাদা একটি কভার পরানো হবে এবার থেকে৷ যার ফলে ব্যাট থেকে আর কালো রং উঠে বলে লাগবে না৷ যদিও সিএ’র এক কর্তা বলছেন, “ব্যাটটি পরীক্ষা করে দেখা হবে আরও কয়েক দফা৷ আপাতত আমরা ওই ব্যাটে খেলার ব্যাপারে ছাড় দিয়েছি৷ পরবর্তীকালে ওই ব্যাট নিয়ে কোনও সমস্যা দেখা দিলে সেটি নিষিদ্ধ করে দেওয়া হতে পারে৷ আসলে কালো ব্যাট নিয়ে ইতিমধ্যে দর্শকদের মধ্যে আলাদারকম উৎসাহ তৈরি হয়েছে৷ তাই আমরা ব্যাপারটা নিয়ে আলোচনা করেছি৷”
সর্বশেষ খবর
-
১২ আগস্ট সূর্যগ্রহণ! রান্নাঘর থেকে ঠাকুরঘর, কোন কাজ এড়িয়ে চলবেন, জানুন কী কী করা উচিত
-
বিশ্বকাপ খেলাতে আমেরিকায় ঢুকতে দেননি ট্রাম্প, এবার ইতিহাস গড়লেন সেই রেফারি
-
কেটে বসানো বা স্ট্যাম্প নয়! স্বাধীনতা দিবসের প্রাক্কালে ফুলিয়ায় তাঁতের বুননে তৈরি জাতীয় পতাকা
-
চাষের জমিতে পড়ে যুবতীর কাদামাখা নগ্ন দেহ, অদূরেই উদ্ধার প্রৌঢ়ের লাশ! রহস্য শক্তিগড়ে
-
হিমাচলে বচ্ছরকার জলযন্ত্রণা! বৃষ্টি ও ধসে মৃত ১৫৭, নিখোঁজ ২৫৭, অবরুদ্ধ ২৫৯টি রাস্তা