স্টাফ রিপোর্টার: বছর দুয়েক আগের কথা। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ভারতকে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জেতাতে বড় ভূমিকা নিয়েছিলেন মুম্বইয়ের এক ব্যাটার। প্রতিযোগিতার ভারতের সর্বোচ্চ স্কোরারও ছিলেন তিনি। নাম- অঙ্গকৃশ রঘুবংশী (Angkrish Raghuvanshi)।
সেই ব্যাটারকেই এবারের আইপিএলের নিলাম থেকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (KKR)। নাইট শিবিরের সে কাজে সন্দেহ প্রকাশ করেছিলেন বহু বিশেষজ্ঞই। বুধ-সন্ধ্যায় বিশাখাপত্তনমে অবশ্য যে ঝড়টা তিনি তুললেন, তারপর অঙ্গকৃশকে নিয়ে কারও কোনও সন্দেহ থাকার উপায়ও তো নেই! তিন নম্বরে নেমে ২৭ বলে ৫৪ রানের ঝকঝকে ইনিংসটা সাজানো ছিল পাঁচটি চার এবং তিনটি ছক্কায়।
[আরও পড়ুন: কলকাতা লিগে চারজন ভূমিপুত্র খেলানো বাধ্যতামূলক, নিয়ম আনল IFA]
যে ইনিংস নিয়ে বছর উনিশের অঙ্গকৃশ বলছিলেন, “আমি বল অনুযায়ী খেলার পরিকল্পনা নিয়ে নেমেছিলাম। শেষ কয়েক সপ্তাহ নেটে ব্যাটিং করেছি ভালোমতো। সেটা আজ কাজে লেগেছে।” বাইশ গজে নেমেই অপ্রতিরোধ্য হয়ে উঠেছিলেন যিনি। দ্বিতীয় উইকেটে সুনীল নারিনের সঙ্গে তাঁর জুটিতে যোগ হল ১০৪ রান। নারিনের সঙ্গে ব্যাট করার অভিজ্ঞতা কেমন? অঙ্গকৃশের জবাব, “সুনীলের ব্যাটিং এমনিই দেখতে ভালো লাগে। আর অন্য প্রান্তে দাঁড়িয়ে আমি আজও উপভোগ করছিলাম।”
দলের তরুণ তারকার পারফরম্যান্সে উচ্ছ্বসিত নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ারও। ম্যাচের পরে তিনি বলেন, “অঙ্গকৃশ তো প্রথম থেকেই ভয়ডরহীন ক্রিকেট খেলেছে। ওর ব্যাটিং চোখের আরাম।” দলের ব্যাটারদের মিলিত অবদানে কেকেআর যে ২৭২ রান তুলে ফেলবে সেটা ভাবতেই পারেননি শ্রেয়স।
[আরও পড়ুন: দিল্লির বিরুদ্ধে একাধিক রেকর্ড কেকেআরের, রাসেল-নারিনদের সঙ্গে নজর কাড়লেন তরুণ নাইটও]
সর্বশেষ খবর
-
বন্ধুত্বের ফাঁদ পেতে পরিচিত যুবকদের দিয়ে বান্ধবীকে ধর্ষণের ছক তরুণীর! দুর্গাপুর কাণ্ডে হাড়হিম তথ্য
-
শীতেই বিয়ের পিঁড়িতে জেনিফার! কীভাবে বিদেশি পাত্রে মন মজল টেলি অভিনেত্রীর?
-
গ্রেপ্তার হতেই ‘পুষ্পা’ জাহাঙ্গিরের বাড়িতে ব্যাপক ভাঙচুর জনতার, উদ্ধার প্রচুর ত্রাণসামগ্রী
-
পচা ডিমের ভয়, নাকি পদের মোহ! কোন অঙ্কে পদ্মবনে তৃণ-সাংসদরা, নেপথ্যে কোন সমীকরণ?
-
বিশ্বকাপের আগেই ফরাসি শিবিরে গৃহযুদ্ধ! ফেডারেশনের ‘স্বেচ্ছাচারিতায়’ ক্ষুব্ধ এমবাপে-ডেম্বেলেরা