সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এখন চলছে এশিয়া কাপ (Asia Cup 2023)। শ্রীলঙ্কা ও পাকিস্তানের মাটিতে হচ্ছে এই টুর্নামেন্ট। ২০১০ সালে এশিয়া কাপের আয়োজক দেশ ছিল শ্রীলঙ্কা। সেবারের প্রতিযোগিতায় পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে পৌঁছেছিল ভারত। ঘটনাবহুল সেই ম্যাচে গৌতম গম্ভীর (Gautam Gambhir) ও মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েছিলেন। শোয়েব আখতারের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন হরভজন সিং (Harbhajan Singh)। তার পরে বিশাল ছক্কা হাঁকিয়ে ম্যাচ জিতিয়ে ছিলেন ভাজ্জি।
ওই ম্যাচ জেতানোর পরে হরভজনের প্রশংসা করেছিলেন কিনা জানা নেই, তবে ১৩ বছর পরে ভারতের প্রাক্তন অফস্পিনারের প্রশংসা করে গেলেন গম্ভীর। শনিবার ছিল এশিয়া কাপে ভারত-পাক ম্যাচ। গৌতম গম্ভীর ধারাভাষ্যকার। রোহিত-বাবরদের ম্যাচ চলাকালীন ২০১০ এশিয়া কাপের ভারত-পাক ম্যাচের ক্লিপিংস দেখানো হয়। সেই ম্যাচের সেরা হয়েছিলেন গম্ভীর। ৮৩ রান করেছিলেন বাঁ হাতি তারকা। কিন্তু সেই ম্যাচে জয়ের জন্য হরভজন সিংকে কৃতিত্ব দিচ্ছেন গম্ভীর।
[আরও পড়ুন: সেঞ্চুরিয়নের আদলে পাল্লেকেলে স্টেডিয়ামের নেপথ্য ‘কারিগর’ মুরলী]
ভারতের প্রাক্তন বাঁ হাতি ব্যাটারকে বলতে শোনা গিয়েছে, ”ভারতকে আমি জেতাইনি। জিতিয়েছিল হরভজন সিং। হ্যাঁ, এটা ঠিক যে আমি আর ধোনি পার্টনারশিপ গড়েছিলাম। কিন্তু আমি বিশ্বাস করি যে ব্যাটার উইনিং রান নেয়, সেই আসলে দেশকে জিতিয়েছে।”
সেই ম্যাচে ভাজ্জির সঙ্গে ঝামেলা হয়েছিল শোয়েব আখতারের। হরভজন ছক্কা মেরে ভারতকে এশিয়া কাপের ফাইনালে তুলেছিলেন। বছর তেরো পরে গম্ভীরের মুখে ভাজ্জির প্রশংসা শুনে অনেকেই অবাক হয়ে যান।
[আরও পড়ুন: সপরিবারে লন্ডনে ছুটি কাটাচ্ছেন সৌরভ, ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচে হাজির মহারাজ]
সর্বশেষ খবর
-
রোগী ভর্তির পর ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস না, সরকারি হাসপাতালের চিকিৎসকদের জন্য জারি কড়া নির্দেশিকা!
-
৭ দিনের ডেডলাইন! ধর্মতলার বিধান মার্কেট সরিয়ে জোকা লাইনের মেট্রোর কাজ শুরুর নির্দেশ হাই কোর্টের
-
এসএসসি চাকরি ‘বিক্রি’তে কোন পদের জন্য কত লক্ষ টাকা? পার্থ-অর্পিতার বিরুদ্ধে চার্জশিট ইডির
-
বরানগর-বারাকপুর মেট্রো পিঙ্ক লাইনের ছাড়পত্র দিল কলকাতা পুরসভা, অভিনন্দন শুভেন্দুর
-
ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা! ‘তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, না হলে…’, বিশ্বনেতাদের হুমকি আমেরিকার