সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপের সুপার ফোরে ভারত-বাংলাদেশ ম্যাচ ছিল নিয়মরক্ষার। সেই ম্যাচে ভারত হার মানে। দেশে ফিরে যাওয়ার আগে বাংলাদেশ সান্ত্বনা জয় পায়। পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার বলছেন, ”ভারত হেরে গেল। হতাশাজনক হার। খুব বেশি সমালোচনার জায়গা নেই। বাংলাদেশও খেলতে এসেছে। মানুষ পাকিস্তানের সমালোচনা করছে। শ্রীলঙ্কাও ভালো দল। গড়পরতা দল নয়। বাংলাদেশের ক্ষেত্রেও তা প্রযোজ্য। প্রত্যেকেই আন্তর্জাতিক ক্রিকেট খেলে। ভারতের হারে পাকিস্তান সমর্থকরাও স্বস্তি পেল।”
আসলে শোয়েব যা বলতে চাইলেন তা হল, পাকিস্তানের হার নিয়ে সবাই চর্চা করছিলেন। শ্রীলঙ্কার মতো দলের কাছেও হারার পরে সমালোচনা চলছিল। বাংলাদেশের কাছে দুরন্ত ছন্দে থাকা ভারতের হারের ফলে সবাই বুঝতে পারবেন আন্তর্জাতিক ক্রিকেটে সব দলই সবাইকে হারাতে পারে। শোয়েব আখতারও সেই কথাই বোঝাতে চেয়েছেন।
[আরও পড়ুন: Suryakumar Yadav: চাপের মুখে ফের ব্যর্থ, সূর্যর ব্যাটিং দেখে বিরক্ত ভারতের প্রাক্তন ক্রিকেটার]
শ্রীলঙ্কার কাছে হারের ফলে এশিয়া কাপ থেকে ছিটকে যেতে হয়েছে পাকিস্তানকে। সবাই ধরেই নিয়েছিলেন ভারত ও পাকিস্তানের মধ্যে এশিয়া কাপের ফাইনাল হবে। কিন্তু দ্বীপরাষ্ট্রের কাছে হার মানার ফলে ছুটি হয়ে যায় পাকিস্তানের। শোয়েব আখতার বলছেন, ”ফাইনালের আগে ভারতের জন্য এটা দারুণ একটা ওয়েক আপ কল। কয়েকটা ম্যাচ জিতলেই প্রতিপক্ষকে হালকা ভাবে নেওয়ার কারণ নেই। কাউকে অশ্রদ্ধা করা উচিত নয়। তবে বাংলাদেশ দেখিয়ে দিয়েছে ওরা কীসের জন্য এখানে খেলতে এসেছে।”
[আরও পড়ুন: ‘আমার ভুলেই বিশ্রি হার’, সত্যিটা মেনে নিলেন শুভমান]
সর্বশেষ খবর
-
মোহনবাগান ক্লাবে পালিত যোগ দিবস, ‘দেশের ফুটবলের উন্নতি যেন হয়’, বার্তা সচিব সৃঞ্জয়ের
-
গার্ডেনরিচে আত্মনির্ভরতার পাঠ, নৌসেনার হাতে ‘ত্রিশূল’ তুলে মোদি বললেন, ‘এই তো সবে শুরু’
-
যোগ: নতুন প্রাণশক্তির সঞ্চার
-
ইন্টারভিউতে বাদ যোগ্য প্রার্থী! বিশ্বভারতীতে নিয়োগ ‘দুর্নীতি’তে জবাব তলব তফসিলি কমিশনের
-
বঙ্গে যোগ ফেরানোয় মোদিকে ধন্যবাদ শুভেন্দুর, রেড রোড থেকে বিঁধলেন পূর্ব সরকারকেও