সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তান-অস্ট্রেলিয়া (Pakistan-Australia) টেস্টে ফের বিতর্ক। পাকিস্তানের ক্রিকেটার সাইম আয়ুব (Saim Ayub) টুপি দিয়ে বল থামালেন। কিন্তু তার জন্য পাকিস্তানকে শাস্তি দেওয়া হল না। পাক-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে কম বিতর্ক হচ্ছে না। এর আগে মহম্মদ রিজওয়ানের আউট নিয়ে বিতর্ক হয়েছে। এবার সাইম আয়ুবের বল থামানো নিয়ে বিস্তর আলোচনা হল। শেষমেশ অবশ্য পাকিস্তানকে শাস্তি দেওয়া হয়নি। কারণ ইচ্ছাকৃত ভাবে টুপি দিয়ে বল থামাননি পাকিস্তানের সাইম আয়ুব।
[আরও পড়ুন: অনুষ্টুপের শতরানের পর অভিষেকেই ব্যাটে দাপট সৌরভের, বড় রানের লক্ষ্যে বাংলা]
ঘটনাটা কী? অস্ট্রেলিয়ার ইনিংসের ৬৫-তম ওভারের ঘটনা। তারকা অজি ব্যাটার স্টিভ স্মিথ পাক বোলার সাজিদ খানকে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে কভারের উপর দিয়ে মারেন। টাইমিং ঠিকঠাক না হলেও বল বাউন্ডারির দিকে যায়। বাউন্ডারি বাঁচানোর জন্য বল তাড়া করেন আয়ুব। বলের কাছাকাছি পৌঁছে আয়ুব ঝাঁপিয়ে পড়ে বলটা ধরার চেষ্টা করেন। তাঁর টুপি বলের উপরে পড়ে। থমকে যায় বল। প্রচণ্ড জোরে দৌড়নো আয়ুবের বুটের স্টাডের ধাক্কায় মাঠের ঘাস উঠে আসে।
নিয়ম অনুযায়ী আউটফিল্ডে পড়ে থাকা টুপি বা হেলমেটে বল লাগলে যে দল ব্যাট করছে, সেই দলের রানের সঙ্গে পাঁচ রান যোগ করা হয়। কিন্তু এক্ষেত্রে পাকিস্তানকে শাস্তি দেওয়া হয়নি। কারণ আয়ুবের টুপি ইচ্ছাকৃতভাবে বলের উপরে পড়েনি। পাকিস্তানকেও শাস্তি দেওয়া হয়নি।
A nasty moment in the SCG outfield!
Thankfully Saim Ayub is ok to continue #AUSvPAK pic.twitter.com/rRAC6rAqer
— cricket.com.au (@cricketcomau) January 5, 2024
[আরও পড়ুন: পয়া অস্ট্রেলিয়ান ওপেনের আগে কব্জিতে মারাত্মক চোট, কোর্টে নামবেন জকোভিচ?]
সর্বশেষ খবর
-
হস্টেলের খাবারেই কেন্নো, আরশোলা! বিশ্বভারতীর খাবারের মান যাচাইয়ে নজরদারি
-
রাষ্ট্রসংঘে ট্রাম্পের দূতের সঙ্গে ৩ ঘণ্টার বৈঠক আরাঘাচির, হরমুজ খুলতে দিলেন শর্ত
-
জিমন্যাস্টিক্সে ফাইনালে প্রণতি নায়েক, অব্যবস্থার শিকার, একার লড়াইয়েও চমক বঙ্গকন্যার
-
সাংসদ যেন কৃষক! নিজের বাড়িতে করম পুজোয় মাতলেন জ্যোতির্ময় সিং মাহাতো
-
‘বন্ধুত্বে’র প্রতিদান! মুকুন্দপুরে মমতাপন্থীদের ‘আক্রান্ত’ হওয়ার প্রতিবাদ কংগ্রেসের, সুগম জোটের পথ?