Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
BCCI

শর্তসাপেক্ষে ইংল্যান্ড সফরের দলে বিরাট! ৩ বছর পর কামব্যাক বুমরাহর, সেঞ্চুরি করেও বাদ যশস্বী

ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করল বিসিসিআই।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২১, ২০২৬, ১৬:৪৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২১, ২০২৬, ১৬:৪৪

options
link
শর্তসাপেক্ষে ইংল্যান্ড সফরের দলে বিরাট! ৩ বছর পর কামব্যাক বুমরাহর, সেঞ্চুরি করেও বাদ যশস্বী zoom
ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে ঘোষিত ভারতীয় দল। ফাইল ছবি।
Advertisement

ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করল বিসিসিআই। ১৫ সদস্যের স্কোয়াডে রয়েছেন রোহিত শর্মা। বিরাট কোহলিকে দলে রাখা হয়েছে। তবে শর্তসাপেক্ষে। প্রত্যাবর্তন হয়েছে জশপ্রীত বুমরাহর। স্বাভাবিকভাবেই নেতৃত্বে শুভমান গিল। সহ-অধিনায়ক শ্রেয়স আইয়ার। তবে বাদ পড়েছেন যশস্বী জয়সওয়াল।

উইকেটকিপার হিসাবে থাকছেন কেএল রাহুল এবং ইশান কিষান। প্রত্যাশামতোই জায়গা করে নিয়েছেন ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল ও নীতীশ কুমার রেড্ডি। স্পিন আক্রমণের দায়িত্বে থাকবেন কুলদীপ যাদব। পেস আক্রমণে বুমরাহর সঙ্গে প্রসিদ্ধ কৃষ্ণ, হর্ষিত রানা, অর্শদীপ সিং এবং গুরনূর ব্রার। যদিও শর্তসাপেক্ষে দলে রাখা হয়েছে বিরাট কোহলিকে। অর্থাৎ তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তাঁর খেলা এখনও নিশ্চিত নয়। ইংল্যান্ড সফরে যাওয়ার আগে হবে ফিটনেস টেস্ট। তাতে পাস করলেই ইংল্যান্ডগামী বিমানে উঠবেন ‘কিং’।

Advertisement

সবচেয়ে বড় খবর, দীর্ঘদিন পর ওয়ানডে দলে ফিরেছেন জশপ্রীত বুমরাহ। তিনি শেষবার ভারতের হয়ে ৫০ ওভারের ক্রিকেট খেলেছিলেন ২০২৩ বিশ্বকাপের ফাইনালে। এছাড়া দলে ফিরেছেন অক্ষর প্যাটেলও। আফগানিস্তানের বিপক্ষে আগের ওয়ানডে সিরিজে ছিলেন না তিনি। অন্যদিকে, যশস্বী জয়সওয়াল, প্রিন্স যাদব এবং হর্ষ দুবে এই সিরিজের দলে জায়গা পাননি।

আফগানিস্তানের বিরুদ্ধে চেন্নাইয়ে জয়সওয়াল দুর্দান্ত ১১০ রানের ইনিংস খেলেছিলেন। তবে কোহলি দলে ফেরায় এবার তাঁকে স্কোয়াডের বাইরে রাখা হয়েছে। কোহলির চোটের কারণেই আফগানিস্তান সিরিজে জয়সওয়ালকে সুযোগ দেওয়া হয়েছিল। এখন দেখার ইংল্যান্ড সফরের আগে সম্পূর্ণ ফিট হয়ে উঠতে পারেন কিনা কোহলি। চোটের কারণে আয়ারল্যান্ড সিরিজ থেকে ছিটকে গিয়েছেন ‘রহস্য স্পিনার’ বরুণ চক্রবর্তী। জানা গিয়েছে, তিনি এখন রিহ্যাব প্রক্রিয়ার শেষ ধাপে রয়েছেন। ১৪, ১৬ ও ১৯ জুলাই রয়েছে তিনটি ওয়ানডে। ম্যাচগুলি হবে বার্মিংহাম এজবাস্টন, কার্ডিফের সোফিয়া গার্ডেন্স এবং ঐতিহাসিক লর্ডসে।

ভারতীয় দল: শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি*, শ্রেয়স আইয়ার (সহ-অধিনায়ক), কেএল রাহুল (উইকেটরক্ষক), ঈশান কিষান (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, নীতীশ কুমার রেড্ডি, কুলদীপ যাদব, জশপ্রীত বুমরাহ, প্রসিদ্ধ কৃষ্ণ, হর্ষিত রানা, অর্শদীপ সিং, গুরনূর ব্রার। 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.