Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ আষাঢ় ১৪৩৩
  • রবিবার
  • ১২ জুলাই ২০২৬
Team India

জোড়া চোটের ধাক্কা! টানা ব্যর্থতার মধ্যে টিম ইন্ডিয়া থেকে ছিটকে গেলেন হর্ষিত-বরুণ, বদলি কারা?

দু'জনেই সদ্য চোট থেকে ফিরেছেন। আবার চোট পেলেন হর্ষিত-বরুণ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১২, ২০২৬, ১৮:৩৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১২, ২০২৬, ১৮:৩৭

options
link
জোড়া চোটের ধাক্কা! টানা ব্যর্থতার মধ্যে টিম ইন্ডিয়া থেকে ছিটকে গেলেন হর্ষিত-বরুণ, বদলি কারা? zoom
হর্ষিত রানা ও বরুণ চক্রবর্তী।

ফের চোটের ধাক্কা। টিম ইন্ডিয়া (Team India) থেকে ছিটকে গেলেন হর্ষিত রানা। ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ ও জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারবেন না তারকা পেসার। তার জায়গা কারা নেবেন? সেটা জানিয়ে দিল বিসিসিআই। অন্যদিকে বরুণ চক্রবর্তীকেও এই দুই সিরিজে পাবে না টিম ইন্ডিয়া। তাঁর বদলে কে ডাক পেলেন?

টি-টোয়েন্টি বিশ্বকাপে চোটের জন্য খেলতে পারেননি হর্ষিত। ছিলেন না আইপিএলেও। তবে সম্প্রতি আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজে খেলেছেন। সেখানেও চোটের হাত থেকে রেহাই পেলেন না। ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টিতে হ্যামস্ট্রিংয়ে চোট পান। এরপর ইংরেজদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ। ২০২৭-এ ওয়ানডে বিশ্বকাপের জন্য তাঁকে পরীক্ষা করে নেওয়া হচ্ছে। ফলে হর্ষিতের চোট ভারতের জন্য বড় ধাক্কা। তাঁর জায়গায় দলে নেওয়া হয়েছে প্রিন্স যাদবকে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অন্যদিকে এমনিতেই ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে রাখা হয়নি বরুণ চক্রবর্তীকে। জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি সফরের দলে রাখা হয়েছিল কেকেআরের রহস্য স্পিনারকে। কিন্তু সেখানে পাওয়া যাবে না বরুণকে। তাঁর বদলে দলে এসেছেন রবি বিষ্ণোই। এটাও ঠিক, পরপর দুই সিরিজে চুনকাম হওয়ার পর চোটের ধাক্কায় জেরবার অবস্থা টিম ইন্ডিয়ার। 

বিসিসিআই থেকে জানানো হয়েছে, ‘রানার গ্রেড ১ হ্যামস্ট্রিং চোট ধরা পড়েছে। পরবর্তী পরীক্ষার জন্য বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে আসবেন। বরুণও ইংল্যান্ডের বিরুদ্ধে অস্বস্তিবোধ করেন। এমআরআই স্ক্যানে তাঁর গ্রেড ২ হ্যামস্ট্রিং চোট ধরা পড়েছে।’ ফলে আরও সুযোগ পাবেন দুই তরুণ তুর্কি। ভারতের নতুন গতিতারকা প্রিন্স। সম্প্রতি সাদা বলের দুই ফরম্যাটেই অভিষেক হয়েছে। উইকেট তুলে নজরও কেড়েছেন। আর রবি বিষ্ণোই দলে হারানো জায়গার খোঁজ করছেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.