Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ১৩ জুন ২০২৬
India Bangladesh

সূচি ঘোষণা হলেও বাংলাদেশ সফর নিয়ে চুপ বিসিসিআই, আদৌ খেলতে যাবেন বিরাট-রোহিতরা?

গত বছর জুলাই মাসে বাংলাদেশ সফরে যাওয়ার কথা ছিল ভারতের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৩, ২০২৬, ০৯:৫১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৩, ২০২৬, ০৯:৫১

options
link
সূচি ঘোষণা হলেও বাংলাদেশ সফর নিয়ে চুপ বিসিসিআই, আদৌ খেলতে যাবেন বিরাট-রোহিতরা? zoom
ফাইল ছবি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অশান্ত বাংলাদেশে খেলতে যাননি বিরাট কোহলিরা। তারপর বছর ঘুরেছে। ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলার ইচ্ছা প্রকাশ করে সূচি ঘোষণা করেছে বাংলাদেশ বোর্ড। কিন্তু ভারতীয় দল কি আদৌ খেলতে যাবে? বিসিবি সূচি ঘোষণা করে দিলেও এই প্রশ্ন থেকেই যাচ্ছে। সূত্রের খবর, চলতি বছর বাংলাদেশ নির্বাচনের উপর অনেকখানি নির্ভর করছে এই সিরিজের ভাগ্য।

গত বছর জুলাই মাসে বাংলাদেশ সফরে যাওয়ার কথা ছিল ভারতের। কিন্তু সেই সফরে আর যায়নি টিম ইন্ডিয়া। বাংলাদেশের অশান্ত রাজনৈতিক পরিস্থিতি এবং সে দেশের বর্তমান অন্তর্বর্তীকালীন শাসকদের তীব্র ভারত-বিরোধিতা যার নেপথ্যে একটা বড়সড় ভূমিকা রেখেছিল বলে মনে করা হয়। বাংলাদেশ বোর্ড আবার সেই বাতিল সফরে ‘প্রাণ’ সঞ্চার করল। তারা শুক্রবার ঘোষণা করে দিল যে, টিম তিনটে ওয়ানডে এবং তিনটে টি-টোয়েন্টি খেলবে ভারতের বিরুদ্ধে। আগামী সেপ্টেম্বর মাসে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বাংলাদেশ বোর্ড প্রকাশিত সূচি অনুযায়ী, প্রথমে ওয়ানডে সিরিজ খেলবে ভারত। ১-৬ সেপ্টেম্বর। তার পর ৯ সেপ্টেম্বর থেকে তিনটে টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে। গত জুলাইয়ে বাংলাদেশ সফরে ভারত গেলে একই সংখ্যক ওয়ান ডে এবং টি-টোয়েন্টি খেলার কথা ছিল ভারতের। কিন্তু অনির্দিষ্টকালের জন্য সেই সিরিজ স্থগিত হয়ে যায়। শোনা যায়, অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যে ভারতীয় দলকে বাংলাদেশে পাঠাতে রাজি ছিল না কেন্দ্র সরকার। কোনও সরকারি বিবৃতি জারি না হলেও, কেন্দ্রের তরফে নাকি বিসিসিআইকে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছিল। তারপর বাতিল হয় সিরিজ।

শুক্রবার বাংলাদেশ বোর্ড সিরিজ ঘোষণা করে দিলেও সেই নিয়ে বিসিসিআই এখনও চুপ। বিশ্লেষকদের অনুমান, আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে সাধারণ নির্বাচন রয়েছে। মনে করা হচ্ছে, নির্বাচিত সরকার এলে তারপর ভারতীয় বোর্ড ঠিক করবে বিসিবি প্রস্তাবিত সিরিজ নিয়ে কী করা হবে। অর্থাৎ নির্বাচনের ফলপ্রকাশ, নির্বাচিত সরকারের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক-এসব বিবেচনা করে দেখা হবে। ভারতীয় দলকে বাংলাদেশে পাঠানো উচিত হবে কিনা, সেই সিদ্ধান্ত নিতে এখনও ঢের বাকি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.