Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ শ্রাবণ ১৪৩৩
  • শনিবার
  • ১৫ আগস্ট ২০২৬
Jasprit Bumrah

এবার নজর ওয়ানডে বিশ্বকাপে, ‘ওয়ার্কলোড’ কমাতে টি-টোয়েন্টিতে বিশ্রামে বুমরাহ!

ঘরের মাঠে ২০২৩ বিশ্বকাপের ফাইনাল খেলার পর আর ওয়ানডে ম্যাচ খেলেননি বুমরাহ। এই সময়ে মোট ৪২টি ম্যাচ খেলেছেন তিনি। যার অর্ধেক টেস্ট, বাকিটা টি-টোয়েন্টি।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: মার্চ ১১, ২০২৬, ১৫:১৯

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: মার্চ ১১, ২০২৬, ১৫:১৯

options
link
এবার নজর ওয়ানডে বিশ্বকাপে, ‘ওয়ার্কলোড’ কমাতে টি-টোয়েন্টিতে বিশ্রামে বুমরাহ! zoom
জশপ্রীত বুমরাহ। ছবি ফেসবুক।
Advertisement

সদ্য একটা বিশ্বকাপ জিতেছে ভারত। টি-টোয়েন্টি ফরম্যাটে চ্যাম্পিয়নের তাজ ধরে রেখেছে দল। তার রেশ কাটার আগেই আরও এক বিশ্বকাপ নিয়ে প্রাথমিক আলোচনা শুরু হয়ে গিয়েছে। যার প্রথম অঙ্ক- জশপ্রীত বুমরাহর (Jasprit Bumrah) ‘ওয়ার্কলোড’।

আগামী বছরের শেষদিকে দক্ষিণ আফ্রিকায় হতে চলেছে ওয়ানডে বিশ্বকাপ। যে ফরম্যাটের শেষবার ভারত চ্যাম্পিয়ন হয়েছে ২০১১ সালে। প্রতিযোগিতার গত সংস্করণে ঘরের মাঠে একটুর জন্য ট্রফি ছুঁতে পারেনি টিম ইন্ডিয়া। আগামী বছর প্রোটিয়া-ভূমে সেই ব্যর্থতা কাটিয়ে ওঠাই এখন চ্যালেঞ্জ দলের। আর সেই কাঙ্খিত সাফল্যের জন্য প্রধান অস্ত্র যে জশপ্রীত বুমরাহ, নতুন করে বলার প্রয়োজন হয় না। ভারতীয় ক্রিকেটে ‘বুমরাস্ত্র’ ঠিক কী, তা ফের একবার স্পষ্ট হয়ে গিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে। রানের স্বর্গরাজ্যেও চার ওভারে মাত্র ১৫ রান দিয়ে চার-চারটে উইকেট নিয়ে বুমরাহই হয়েছেন ম্যাচের সেরা।

Advertisement

এমনিতেই চোট-আঘাতের কথা মাথায় রেখে লম্বা সিরিজে সব ম্যাচ খেলানো হয় না তারকা পেসারকে। যেমন শেষ ইংল্যান্ড সফরে পাঁচ টেস্টের সিরিজে মাত্র তিনটে ম্যাচে নামানো হয় তাঁকে। এবার ওয়ানডে বিশ্বকাপের আগে ভিন্ন পরিকল্পনা নেওয়া হতে পারে বুমরাহকে খেলানো নিয়ে। ভারতীয় বোর্ড সূত্রে খবর, আগামী দেড় বছরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিয়মিত নাও দেখা যেতে পারে তাঁকে। পরিবর্তে বেশি খেলবেন ওয়ানডে ফরম্যাটে। বুমরাহ ছাড়াও ওয়ানডে বিশ্বকাপের কথা মাথায় রেখে গুরুত্ব দেওয়া হবে অর্শদীপ সিং, মহম্মদ সিরাজ এবং হর্ষিত রানাকে।

“যেকোনও আন্তর্জাতিক প্রতিযোগিতায় ফিট বুমরাকে পাওয়াটা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা ভারতীয় টিম ম্যানেজমেন্টেরও অজানা নয়। ফলে তারাও বুমরাহ নিয়ে সাবধানে পা ফেলবে। টেস্টে ও অবশ্যই খেলবে। কিন্তু ওয়ানডে বিশ্বকাপের কথা মাথায় রেখে এই ফরম্যাটেই ওকে বেশি দেখা যাবে। সবমিলিয়ে ৩০-৩৫টা ম্যাচ আছে। ঝুঁকি নেওয়ার কোনও প্রশ্নই নেই,” বক্তব্য বোর্ডের এক কর্তার। ঘরের মাঠে ২০২৩ বিশ্বকাপের ফাইনাল খেলার পর আর ওয়ানডে ম্যাচ খেলেননি বুমরাহ। এই সময়ে মোট ৪২টি ম্যাচ খেলেছেন তিনি। যার অর্ধেক টেস্ট, বাকিটা টি-টোয়েন্টি। ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখেই যে এই সিদ্ধান্ত, বলাই বাহুল্য। টেস্টের পাশাপাশি তাই গুরুত্ব দেওয়া হবে ওয়ান ডে-কে। সূত্রের খবর, আইপিএলের পরই কোচ গৌতম গম্ভীর, অধিনায়ক শুভমান গিল এবং নির্বাচকদের সঙ্গে বুমরাহ নিয়ে বৈঠকে বসবেন বোর্ড কর্তারা।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.