চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) শেষ ষোলোয় কোনও মতে হার বাঁচাল বার্সেলোনা। নিউকাসল ইউনাইটেডের বিরুদ্ধে লামিনে ইয়ামালের শেষ মুহূর্তের গোলে প্রথম লেগে ড্র করল স্পেনের ক্লাব। অন্যদিকে তুরস্কের ক্লাব গালাতাসারের কাছে অপ্রত্যাশিতভাবে হেরে গেল লিভারপুল। প্রতিপক্ষের মাঠে গিয়ে হেরে চাপে থাকবে মহম্মদ সালাহর ক্লাব। তবে বড় জয় পেয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ।
লা লিগায় অ্যাথলেটিক ক্লাবকে হারিয়ে সোজা ইংল্যান্ডে উড়ে যায় বার্সেলোনা। নিউকাসলের বিরুদ্ধে শুরু থেকে চাপেই ছিলেন রবার্ট লেওয়ানডস্কি। একাধিকবার দলের পতন রোধ করেন গোলকিপার জন গার্সিয়া। শেষমেশ ৮৬ মিনিটে গোলের দেখা পায় ইংল্যান্ডের ক্লাব। হার্ভি বার্নস গোল করার পর মনে হয়েছিল, প্রথম লেগে হেরেই ফিরতে হবে বার্সেলোনাকে। কিন্তু অতিরিক্ত সময়ের ৪ মিনিটে দানি ওলমোকে বক্সের মধ্যে ফাউল করে বিপদ ডেকে আনেন নিউকাসলের ডিফেন্ডার মালিক থিয়াও। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি লামিনে। ক্যাম্প ন্যুতে ফিরতি লেগের ম্যাচের আগে কিছুটা স্বস্তি পেলেন কোচ হান্সি ফ্লিক।
আরও পড়ুন:
Cuando las papas queman, Lamine Yamal asume la responsabilidad 🍟 pic.twitter.com/YWnKhWBuvg
— FC Barcelona (@FCBarcelona_es) March 10, 2026
তবে সেই স্বস্তিটা পাচ্ছেন না লিভারপুলের কোচ আর্নে স্লট। গোটা মরশুম জুড়েই ছন্দহীন রেডসরা। কিন্তু তা বলে গালাতাসারের কাছে হেরে যাবে, সেটা অনেকেই ভাবেননি। ৭ মিনিটের মাথায় তুরস্কের ক্লাবকে এগিয়ে দেন মারিও লেমিনা। তারপর আর সেই গোল শোধ করতে পারেননি ভ্যান ডাইকরা। গোটা ম্যাচজুড়ে নিষ্প্রভ ছিলেন মিশরীয় তারকা মহম্মদ সালাহ। তবে লিভারপুলের দু’টো গোল বাতিল হয়। ফিরতি লেগের ম্যাচ লিভারপুলের ঘরের মাঠ অ্যানফিল্ডে হলেও সেই আধিপত্য অনেকটাই হারিয়েছে তারা। ম্যাচ শুরুর আগে গালাতাসারের স্ট্রাইকার ভিক্টর ওসিমেনের প্রয়াত মাকে শ্রদ্ধা জানায় সমর্থকরা। তা দেখে চোখে জল ওসিমেনের।
Victor Osimhen in tears as Galatasaray fans delayed the banner of his late mother ahead of the Liverpool clash. 😭#PoojaInTurkey #ChampionsLeague pic.twitter.com/sKw9VlFare
— POOJA!!! (@PoojaMedia) March 10, 2026
দুঃসময় চলছে ইংল্যান্ডের আরেক ক্লাব টটেনহ্যাম হটস্পারের। তারা যে শেষ কবে জিতেছে, তা অনেকেই মনে করতে পারছে না। প্রিমিয়ার লিগে অবনমনের সঙ্গে লড়াই করছে। এবার চ্যাম্পিয়ন্স লিগে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ক্রিশ্চিয়ান রোমেরোরা হারলেন ৫-২ গোলে। জুলিয়ান আলভারেজ দু’টি গোল করেন। অন্যদিকে ইটালির ক্লাব আটালান্টাকে ৬-১ গোলে গুঁড়িয়ে দিল বায়ার্ন মিউনিখ।
📸 – TOTTENHAM GOALKEPER KINSKY IS COMPLETELY CRYING, HE CONCEDED 3 GOALS WITHIN 10 MINUTES, YOU HAVE TO FEEL BAD FOR HIM!!!!!!!!!!!!!!!
🎥 – @xKGx__pic.twitter.com/XtJSeThE6D
— The Football Frame | 🎥👀 (@Fabian_Manu2025) March 10, 2026
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘সিস্টেম সঙ্গে নেই, এক বছরও প্রধানমন্ত্রী থাকবেন না মোদি’, বিস্ফোরক দাবি রাহুলের
-
আগামী সপ্তাহেই ‘অপারেশন লোটাস’! ভাঙার অপেক্ষায় তৃণমূলের সংসদীয় দলও, তালিকায় কারা?
-
হাজিরা দিলেই গ্রেপ্তারির আশঙ্কা, মেসি কাণ্ডে সমন এড়ালেন ‘অসুস্থ’ অরূপ বিশ্বাস, ক্ষুব্ধ শতদ্রু
-
আধুনিকীকরণের স্বার্থেই যাদবপুর-বাঘাযতীনে হকার উচ্ছেদ! তৃণমূলের ১৫ বছরের কাটমানির হিসেব চাইলেন শর্বরী
-
সন্তানদের সামনেই ফরাসি তরুণীকে গণধর্ষণ! ২ যুবককে মৃত্যুদণ্ডের সাজা শোনাল পাক আদালত