Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
BCCI

চলতি বছর এশিয়ান গেমসে অংশ নেবে ভারতের পুরুষ ও মহিলা ক্রিকেট দল! তুঙ্গে জল্পনা

আগামী ২৩ সেপ্টেম্বর চিনের হ্যাংঝাও শহরে বসবে এবারের এশিয়ান গেমসের আসর।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৪, ২০২৩, ১১:২১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৪, ২০২৩, ১১:২১

options
link
চলতি বছর এশিয়ান গেমসে অংশ নেবে ভারতের পুরুষ ও মহিলা ক্রিকেট দল! তুঙ্গে জল্পনা zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বছর এশিয়া কাপ চ্যালেঞ্জ রয়েছে ভারতীয় দলের সামনে। আবার এবছরই ওয়ানডে বিশ্বকাপের কঠিন লড়াই। তবে এই ঠাসা সূচির মধ্যেও সব ঠিকঠাক থাকলে এশিয়ান গেমসেও অংশ নিতে পারে টিম ইন্ডিয়া। শোনা যাচ্ছে পুরুষ ও মহিলা ভারতীয় দলকে এশিয়ান গেমসে পাঠানোর চিন্তাভাবনা করছে বিসিসিআই।

আগামী ২৩ সেপ্টেম্বর চিনের হ্যাংঝাও শহরে বসবে এবারের এশিয়ান গেমসের আসর। চলবে ৮ অক্টোবর পর্যন্ত। যেখানে টি-টোয়েন্টি ফরম্য়াটে হবে ২২ গজের লড়াই। আর সেই লড়াইতেই ভারতের তরফে মহিলাদের এ টিমকেই পাঠাতে পাবে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে রোহিত শর্মাদের হয়তো এশিয়ান গেমসের মঞ্চে দেখা যাবে না। কারণ যা ঠিক আছে, তাতে আগামী ৫ অক্টোবর থেকে দেশের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ শুরু হবে। তাই ভারতীয় পুরুষদের বি দল অংশ নিতে পারে এই প্রতিযোগিতায়। তবে শেষমেশ কোন দল পাঠানো হবে, তা আগামী ৩০ জুন চূড়ান্ত করে জানিয়ে দেবে বিসিসিআই।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: করমণ্ডল দুর্ঘটনায় মর্গে পরিণত হয় বাহানাগার স্কুল, পুনর্নির্মাণে আড়াই কোটি অনুমোদন মুখ্যমন্ত্রীর]

প্রসঙ্গত ২০১০ এবং ২০১৪ সালে এশিয়ান গেমসের অংশ ছিল ক্রিকেট। যদিও তাতে ভারত অংশগ্রহণ করেনি। ২০১৮ সালে আবার ক্রিকেটকে বাদ দিয়েই হয় এশিয়ান গেমস। অর্থাৎ এই প্রতিযোগিতায় একটি সংস্করণের পর ফিরতে চলেছে ২২ গজের লড়াই। আর সেখানে ভারতীয় দল অংশ নিলে এই ইভেন্ট ঘিরে উত্তেজনা আরও বাড়বে বইকী! এর আগে শেষবার একবারই এশিয়ান গেমসে অংশ নিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। এবার ফের বিসিসিআই দল পাঠালে দ্বিতীয়বার এশিয়া সেরার হাতছানি টিম ইন্ডিয়ার সামনে।

উল্লেখ্য, গত বছরই চিনে এশিয়ান গেমসের আসর বসার কথা ছিল। কিন্তু করোনা অতিমারীর কারণে তা স্থগিত হয়ে যায়। এবার হবে সেই প্রতিযোগিতা। প্রথমে শোনা গিয়েছিল, বিসিসিআই এবারও দল পাঠাতে আগ্রহী নয়। তবে সম্প্রতি একেবারে অন্য় রিপোর্ট প্রকাশ্যে এল।

[আরও পড়ুন: নির্ধারিত সময়ের আটদিন পর কলকাতায় শুরু বর্ষার বৃষ্টি, আরও বাড়বে দুর্যোগ?]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.