সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় ক্রিকেটারদের মেনুতে ‘হালাল মাংস’ (‘Halal’ meat diet plan)। ভারতীয় ক্রিকেট তোলপাড় তা নিয়ে। সোশ্যাল মিডিয়ার রোষানলে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। এরকম অস্থির পরিস্থিতিতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ভারত ও নিউজিল্যান্ডের প্রথম টেস্ট ম্যাচ।
‘হালাল মাংস’ নিয়ে তুমুল বিতর্কে যখন আলোড়িত ভারতীয় ক্রিকেট তখন নীরবতা ভাঙল বিসিসিআই (BCCI)। নীরবতা ভেঙে বোর্ডের তরফে বিবৃতি দেওয়া হল। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ ধূমল (Arun Dhumal) জানিয়ে দিলেন, বোর্ডের তরফ থেকে এমন ধরনের কোনও খাদ্যতালিকার কথা জানানো হয়নি ক্রিকেটারদের। সম্পূর্ণ ভিত্তিহীন খবর। তিনি বলেন, ”এই ধরনের ডায়েট প্ল্যানের কথা কোনওদিনও বলা হয়নি আর বলাও হবে না ক্রিকেটারদের। কী খেতে হবে আর কী খাওয়া যাবে না, তা নিয়ে বোর্ড কখনওই কোনও ক্রিকেটারকে কোনও পরামর্শ দেয়নি। ক্রিকেটাররা নিজেদের পছন্দের খাবার খেতেই পারে।”
[আরও পড়ুন: ভারতীয় ক্রিকেটারদের মেনুতে ‘হালাল মাংস’! সোশ্যাল মিডিয়ার রোষানলে BCCI]
টি টোয়েন্টি বিশ্বকাপের পরেই এদেশে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ খেলতে এসেছে নিউজিল্যান্ড। টি-টোয়েন্টি সিরিজে ভারত হোয়াইটওয়াশ করেছে কিউয়িদের। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে টেস্ট ম্যাচ। আর তার আগেই খবর ছড়িয়ে পড়ে, ভারতীয় ক্রিকেটাররা কখন কী খাওয়া-দাওয়া করবেন, সেই মেনুও ঠিক করে ফেলা হয়েছে। মিনি ব্রেকফাস্ট, লাঞ্চ, টি টাইম স্ন্যাক এবং ডিনারের মেনুও ঠিক করা আছে। সেই মেনুতে রাখা হয়নি শূকরের মাংস বা পর্ক এবং গোমাংস বা বিফ।
তবে উল্লেখ রয়েছে ‘হালাল’ মাংসের। আর সেখান থেকেই যত বিতর্কের সূত্রপাত। অনেকেই প্রশ্ন তুলেছেন, যে দলে হিন্দু-মুসলিম নির্বিশেষে প্রত্যেকে খেলেন, সেখানে কেন হালাল মাংস রাখা হচ্ছে? ধর্মের নামে এভাবে বিভেদ সৃষ্টি করা উচিত নয় বলেও মত অনেকের।
বিতর্কের আগুনে জল ঢালার জন্যই নড়চড়ে বসল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। জানিয়ে দেওয়া হল, যা রটেছে তা ঠিক নয়।
[আরও পড়ুন: আরসিবি-র মিউজিক ভিডিওয় বিরাট কোহলির আগুন ধরানো নাচ, মুহূর্তেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়]
সর্বশেষ খবর
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!
-
ঝাড়খণ্ড ছাত্রবিক্ষোভ: ৩ সপ্তাহ পর আন্দোলনকারীদের দাবি মানল সরকার! বাতিল নিয়োগ পরীক্ষা
-
লক্ষ্য ‘চিকেনস নেক’ নিরাপত্তা, ছয় লেনের বিকল্প করোনেশন সেতু নির্মাণের টেন্ডার প্রক্রিয়া শুরু
-
পেনাল্টিতে বঞ্চিত! সূচি নিয়েও ক্ষুব্ধ মোহনবাগান কোচ, ডুরান্ডের সেমিতে সামনে কে?
-
লোকসভা ভোটের আগে বিজেপিতে ‘সংঘ-শক্তি’! রাম মাধবের প্রত্যাবর্তনে বাড়ছে আরএসএস-এর গুরুত্ব