Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
Bengal Cricket Team

রনজি মরশুম শুরুর আগে কল্যাণীতে জোড়া প্রস্তুতি ম্যাচ বাংলার, প্রতিপক্ষ সিরাজরা!

সোমবারের মধ্যে বিষয়টি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে ১৮ সেপ্টেম্বর থেকে কল্যাণীতে অনুশীলন করতে নামবে বাংলা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০২৬, ১৯:২৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০২৬, ১৯:২৩

options
link
রনজি মরশুম শুরুর আগে কল্যাণীতে জোড়া প্রস্তুতি ম্যাচ বাংলার, প্রতিপক্ষ সিরাজরা! zoom
রনজি ট্রফিতে শামি। ফাইল ছবি।
Advertisement

প্রাক্-মরশুম প্রস্তুতির জন্য পণ্ডিচেরিতে সিয়েচেম ট্রফিতে অংশ নিয়েছিল বাংলা (Bengal Cricket Team)। সেখানে চ্যাম্পিয়নও হয়েছে তারা। এবার রনজি ট্রফির আগে আরও প্রস্তুতি ম্যাচ খেলতে চলেছে কোচ লক্ষ্মীরতন শুক্লার দল। প্রতিপক্ষ হিসাবে ঠিক করা হয়েছে হায়দরাবাদের নাম।

সূত্রের খবর, কল্যাণীতে হায়দরাবাদের মুখোমুখি হবে বাংলা। খান দু’য়েক তিন দিনের ম্যাচ খেলতে পারে দুই দল। যার মধ্যে প্রথম ম্যাচটা হতে পারে ২১ সেপ্টেম্বর থেকে। অবশ্য পুরোটাই এখনও রয়েছে আলোচনার স্তরে। সোমবারের মধ্যে বিষয়টি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে ১৮ সেপ্টেম্বর থেকে কল্যাণীতে অনুশীলন করতে নামবে বাংলা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

শনিবারই রনজি অধিনায়ক হিসেবে মহম্মদ সিরাজের নাম ঘোষণা করেছে হায়দরাবাদ। তবে প্রাক-মরশুম প্রস্তুতির জন্য তিনি দলের সঙ্গে আসবেন কি না, স্পষ্ট নয়। এবার ১১ অক্টোবর থেকে রনজি অভিযান শুরু করছে বাংলা। নিজেদের প্রথম ম্যাচে ঘরের মাঠে দিল্লির মুখোমুখি হবে তারা। ১০ অক্টোবর ইডেনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুষ্ঠান থাকায় এই ম্যাচটি হবে কল্যাণীতে।

ইডেন উদ্যানে মোদির মাধ্যমে চক্ষুদানের সঙ্গেই সূচনা হবে এবারের দুর্গাপুজোর। তার আগে থাকছে রোড শো। ১০ অক্টোবর মহালয়া। আলোকসজ্জায় সেজে ওঠা রেড রোড ধরে পুজোর শোভাযাত্রায় থাকবে ২৩টি জেলার ২৩ ধরনের নৃত্যকলা। যা তুলে ধরবে বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যকে। ২৫ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ইডেন চলে যাচ্ছে এসপিজির হাতে। এদিকে ১১ অক্টোবর থেকে রনজি অভিযান শুরু করবে বাংলার ক্রিকেট দল। প্রথম ম্যাচ দিল্লির বিরুদ্ধে। ফলে ইডেনে রনজি ম্যাচ করা কার্যত অসম্ভব। সেকারণেই ওই ম্যাচ কল্যাণীতে করা হচ্ছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.