আলাপন সাহা: গত দুই-তিন মরশুম ধরে ধারাবাহিকভাবে ভাল বোলিং করে গিয়েছেন। রনজিতে বাংলার ফাইনাল-সেমিফাইনাল খেলার পিছনে তাঁর ভালরকম অবদান রয়েছে। আর সবকিছু ঠিকঠাক চললে মুকেশ কুমারকে (Mukesh Kuman) এবার টেস্ট টিমে দেখা যেতে পারে। বোর্ড সূত্রে অন্তত তেমনই খবর। নির্বাচকদের নজরে ভালরকমভাবে চলে এসেছেন বাংলার তরুণ এই পেসার। নিউজিল্যান্ড এ-র বিরুদ্ধে গোটা সিরিজেই দারুণ বোলিং করেছেন। সিরিজে সবচেয়ে বেশি উইকেটও নিয়েছেন বঙ্গ পেসার।
শোনা গেল, মুকেশের বোলিং দেখে নির্বাচক প্রধান চেতন শর্মা থেকে শুরু করে প্রত্যেক নির্বাচক ভালরকম খুশি। প্রথমবার ভারতীয় এ (India A) দলের হয়ে খেলতে নেমে প্রত্যেক ম্যাচেই ধারাবাহিকভাবে ভাল বোলিং করেছেন মুকেশ। বোর্ড সূত্রের খবর অনুযায়ী, আগামী কয়েক মাসের মধ্যেই বঙ্গ পেসারকে ভারতীয় টেস্ট দলে (India Cricket Team) দেখা যাবে। ভারতীয় দলের সামনে টেস্ট সিরিজ বলতে সামনের নভেম্বর-ডিসেম্বরে। বাংলাদেশ সফরে যাবে টিম। সেখানে দুটো টেস্ট খেলবেন কোহলিরা।
[আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিতদের জন্য নতুন জার্সি প্রকাশ্যে আনল বিসিসিআই]
যা শোনা যাচ্ছে, সেখানে দু’একজন সিনিয়র পেসারকে বিশ্রাম দেওয়ার ভাবনা রয়েছে। আর নির্বাচক থেকে টিম ম্যানেজমেন্ট, সবাই চাইছে কয়েকজন নতুন মুখকে দেখে নিতে। তাই বাংলাদেশ সফরেই মুকেশের কাছে সুযোগটা চলে আসতে পারে। এখনও পর্যন্ত সেরকমই শোনা গেল।
অনেকেই মনে করছেন মুকেশকে টেস্ট টিমে ডাকার এটাই আদর্শ সময়। বোর্ড সূত্রের খবর অনুযায়ী, এখনই হয়তো টেস্ট টিমের প্রথম একাদশে সুযোগ নাও আসতে পারে, তবে তাঁকে স্কোয়াডে রাখা হবে। যাতে টিমের সেট আপে এসে নিজেকে আরও ঘষেমেজে নিতে পারেন মুকেশ। সবমিলিয়ে মহম্মদ শামির পর আরও এক বঙ্গ পেসারকে ভারতীয় টেস্ট জার্সিতে দেখা যেতে চলেছে, সেটা এখনই লিখে দেওয়াই যায়।
[আরও পড়ুন: চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের ভিডিও ফাঁস কাণ্ড, অশান্তি এড়াতে ৬ দিন পঠনপাঠন বন্ধ]
সর্বশেষ খবর
-
‘বিফ খেয়েছি’ বলেই বিতর্কে বিশ্বজিৎ, মৌন টলিউডকে ‘ভাড়াটে পারফর্মার’ কটাক্ষ সুরজিতের
-
‘মাধ্যম’ বিজেপি বিধায়করা, ফোনে বেকার ছেলেমেয়েদের ‘বায়োডাটা’ চাইছেন প্রতারকরা, তারপর…
-
নন্দীগ্রামে মমতা দাঁড়ালে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত! প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ‘গুগলি’ ঋতব্রতদের
-
মার্কিন চাপে নতিস্বীকার? ‘ভাড়াটে’ সৈনিকের বিরুদ্ধে জঙ্গি অভিযোগ এনেও প্রত্যাহার এনআইএ’র
-
কাশ্মীরে পুরো ‘বন্দে মাতরম’ গাইলেন আবদুল্লারা! খেপে গেল কংগ্রেস, ‘মুসলিম লিগ’ তোপ বিজেপির