সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাশিয়ায় ফুটবল বিশ্বকাপ চলাকালীন নিজেদের ফেভরিট দলগুলিকে শুভেচ্ছা জানাতে দেখা গিয়েছিল বিরাট কোহলি-রোহিত শর্মাদের। এবার ছবিটা উলটো। এবার বিশ্বখ্যাত ফুটবল তারকারা শুভেচ্ছা জানাচ্ছেন কোহলি অ্যান্ড কোংকে।
আগামী ৩০ মে শুরু ১২ তম ক্রিকেট বিশ্বকাপ। ইংল্যান্ড ও ওয়েলসজুড়ে ইতিমধ্যেই বিশ্বকাপের আবহ। শুরু হয়ে গিয়েছে ওয়ার্ম আপ ম্যাচও। এমন আবহে বিরাট কোহলি ও টিম ইন্ডিয়াকে বিশেষ বার্তা দিলেন চেলসি তারকা ডেভিড লুইস। প্রাক্তন ব্রাজিল অধিনায়ক লুইস সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে কোহলি ও গোটা ভারতীয় দলকে বিশ্বকাপে ভাল পারফরম্যান্সের জন্য আগাম শুভেচ্ছা জানালেন। আসন্ন বিশ্বকাপে তিনি যে ভারতের জন্য গলা ফাটাবেন তাও জানান লুইস।
দিন কয়েক আগেই বিরাটের সঙ্গে একটি সেলফি পোস্ট করে তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন টটেনহাম হটস্পারের তারকা ফুটবলার হ্যারি কেন। যার উত্তরে ইংলিশ স্ট্রাইকারকে চ্যাম্পিয়ন্স লিগের জন্য শুভ কামনা জানিয়েছিলেন ভারত অধিনায়ক। এবার ডেভিড লুইসও টিম ইন্ডিয়ার জয়ের জন্য প্রার্থনা করলেন।
[আরও পড়ুন: দুর্ঘটনায় মৃত সনৎ জয়সূর্য? টুইটারে উদ্বেগ প্রকাশ অশ্বিনের]
উল্লেখ্য, ২০১৪ সালে চেলসির প্রতি নিজের ভালবাসা নেটদুনিয়ায় প্রকাশ করেছিলেন বিরাট। চেলসির জার্সি হাতে একটি ছবি পোস্ট করেছিলেন তিনি। তবে এবার এত শুভেচ্ছাই নেতা হিসেবে কোহলির দায়িত্ব যে বাড়িয়ে দিচ্ছে, তা বলাই বাহুল্য। ৫ জুন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শুরু ভারতের অভিযান।এবারের বিশ্বকাপে বিশেষজ্ঞদের ফেভরিটের তালিকায় রয়েছে টিম ইন্ডিয়াও। তাই বিরাটের নেতৃত্বে দল কেমন পারফর্ম করে, সেদিকেই তাকিয়ে গোটা বিশ্ব।
As you all know I love both football & cricket. I asked @DavidLuiz_4 who he was backing for the @cricketworldcup & his reply was @BCCI & captain @imVkohli . He had a special message for the captain. 🇮🇳 #ViratKohli pic.twitter.com/2kKqwSnrtX
— Frank Khalid (@FrankKhalidUK) May 26, 2019
[আরও পড়ুন: আইসিসিকে পাত্তাই দিল না ভারত, ওপেন মিডিয়া সেশন বয়কট বিরাটদের]
It was a pleasure meeting you @HKane and all the best for the finals. 👍 pic.twitter.com/Axpb2apmDB
— Virat Kohli (@imVkohli) May 24, 2019
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক