Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ১৭ জুন ২০২৬
Rohit Sharma

টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিতকেই অধিনায়ক হিসাবে চাইছেন গম্ভীর, উঠল বিরাটকে নেওয়ার দাবিও

রোহিত-বিরাটকে নেওয়ার দাবি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৩, ২০২৩, ১৬:২৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৩, ২০২৩, ১৬:২৩

options
link
টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিতকেই অধিনায়ক হিসাবে চাইছেন গম্ভীর, উঠল বিরাটকে নেওয়ার দাবিও zoom
বিরাট-রোহিতের পাশে গম্ভীর।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১০ নভেম্বর ২০২২। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষবার রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলিকে (Virat Kohli) দেখা গিয়েছিল। ক্রিকেট পণ্ডিতদের দাবি, ২০২৪ সালের আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে টিম ইন্ডিয়ার দুই মহাতারকার খেলার কোনও সম্ভাবনাই নেই। যেহেতু হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya) গত বছর ধরে জাতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব করছেন। ফলে অনেকেই মনে করছেন আগামী বছরের জুন মাস থেকে শুরু হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপে হার্দিকের হাতেই থাকবে দলের ব্যাটন। যদিও গৌতম গম্ভীরের (Gautam Gambhir) দাবি, রোহিতের হাতেই টি-টোয়েন্টি দলের ব্যাটন থাকা উচিত। একইসঙ্গে ২০ ওভারের কাপযুদ্ধে বিরাটকে রাখার দাবি জানালেন টিম ইন্ডিয়ার (Team India) প্রাক্তন ওপেনার।

একটি অনুষ্ঠানে গম্ভীর বলেছেন, “আমার মতে রোহিত ও বিরাট, দুজনকেই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে রাখা উচিত। এবং সেই দলের অধিনায়কের দায়িত্ব রোহিতের কাঁধেই দেওয়া উচিত। জানি গত এক বছর ধরে হার্দিক এই ফরম্যাটে অধিনায়কত্ব করছে। তবে রোহিত অন্য পর্যায়ের অধিনায়ক। ও কতবড় অধিনায়ক এবং ব্যাটার সেটা এবারের ৫০ ওভারের বিশ্বকাপে গোটা দুনিয়া দেখেছে। তাই রোহিতকে দলে রাখতেই হবে।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: সাংবাদিক বৈঠকে এসে অবাক সূর্য! হেসেও ফেললেন, কিন্তু কেন?]

এমনিতে সুযোগ পেলেই বিরাটকে খোঁচা দেন গম্ভীর। তবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বিরাটকে দলে রাখার বিষয়ে গম্ভীর যোগ করেছেন, “বিরাট সব ফরম্যাটে সফল। ফিটনেস নিয়ে নতুন ভাবে কিছুই বলতে হবে না। কতটা ফিট এবং ওর মধ্যে কতটা রানের খিদে রয়েছে সেটা বিশ্বকাপেই আমরা দেখেছি। আর তাই এই মুহূর্তে দলের সেরা ব্যাটারকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলিয়ে দেওয়া উচিত।”

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফরম্যাটে রোহিত এখনও পর্যন্ত ১৪৮টি ম্যাচ খেলেছেন। তাঁর রান ৩৮৫৩। সর্বোচ্চ শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪৩ বলে ১১৮। গড় ৩১.৩২। ১৩৯.২৪ স্ট্রাইক রেট বজায় রেখে করেছেন ৪টি শতরান ও ২৯টি অর্ধশতরান। অন্যদিকে বিরাটও এই ফরম্যাটে বছরের পর বছর ধরে একাধিক ম্যাচ উইনিং ইনিংস খেলেছেন। ১১৫টি টি-টোয়েন্টি ম্যাচে তাঁর রান ৪০০৮ রান। সর্বোচ্চ আফগানিস্তানের বিরুদ্ধে ৬১ বলে অপরাজিত ১২২ রান। গড় ৫২.৭৩। ১৩৭.৯৬ স্ট্রাইক রেট বজায় রেখে করেছেন ১টি শতরান ও ৩৭টি অর্ধশতরান। এহেন বিরাট ও রোহিতকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখা যায় কিনা সেটাই দেখার।

[আরও পড়ুন: দুর্নীতির দায়ে ৬ বছরের জন্য নিষিদ্ধ বিশ্বজয়ী তারকা, কলঙ্কের দাগ লাগল অবসরের পরে]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.