সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের (IPL) আগে শক্তি বাড়িয়ে নিল কলকাতা নাইট রাইডার্স (KKR)। শ্রীলঙ্কার জোরে বোলার দুষ্মন্ত চামিরাকে (Dushmantha Chameera) দলে নিল শাহরুখ খানের দল। ইংল্যান্ডের পেসার গাস অ্যাটকিনসনের (Gus Atkinson) পরিবর্তে নেওয়া হল দ্বীপরাষ্ট্রের এই বোলারকে।
চামিরা ৫০ লাখ টাকার বিনিময়ে কেকেআর-এ যোগ দিচ্ছেন। দুষ্মন্ত তাঁর গতি, সিম মুভমেন্ট দিয়ে সমস্যায় ফেলতে পারেন ব্যাটারদের। উল্লেখ্য, ২০১৮ এবং ২০২১ সালের আইপিএলে দুষ্মন্ত যথাক্রমে রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সদস্য ছিলেন। ২০২২ সালে লখনউ সুপার জায়ান্টসের সদস্য ছিলেন। ১২টি ম্যাচে ৯টি উইকেট নিয়েছিলেন তিনি।
[আরও পড়ুন: গ্যালারি থেকে শোয়েবের জন্য গলা ফাটাতেই নেটদুনিয়ায় কটাক্ষের শিকার নববধূ সানা]
চামিরাকে নাইট রাইডার্স দলে নেয় বোলিং আক্রমণ শক্তিশালী করার জন্যই।
গাস অ্যাটকিনসনকে ১ কোটি টাকার বিনিময়ে নিলাম থেকে কিনেছিল কেকেআর। জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের বল গড়াবে। মেগা টুর্নামেন্টে যাতে সতেজ ভাবে নামতে পারেন অ্যাটকিনসন, সেই কারণে আসন্ন আইপিএল থেকে তাঁর নাম তুলে নেওয়া হয়। এর আগে এখই ভাবে মার্ক উডকেও সরিয়ে নেওয়া হয় আইপিএল থেকে। লখনউ সুপার জায়ান্টস মার্ক উডের পরিবর্তে ওয়েস্ট ইন্ডিজের নব্য তারকা শামার জোসেফকে দলে নেয়।
শ্রীলঙ্কার চামিরা দুষ্মন্ত কেকেআর-এর হয়ে আসন্ন আইপিএলে কেমন খেলেন, সেটাই এখন দেখার।
[আরও পড়ুন: রিয়ালের চুক্তিপত্রে সই করে দিয়েছেন এমবাপে, স্প্যানিশ মিডিয়ার খবরে শোরগোল]
সর্বশেষ খবর
-
ডেকে নিয়ে গিয়ে নাবালিকাকে আকণ্ঠ মদ্যপান, হোটেলে ‘গণধর্ষণ’! প্রশ্নের মুখে নির্যাতিতার বান্ধবীর ভূমিকা
-
সমুদ্রতটে ৭০০ ডলফিন ও তিমির লাশ! উৎসবের নামে নৃশংস হত্যালীলা, নিন্দায় সরব বিশ্ব
-
বিশ্বকাপ রুখতে ফুটবলারদের মূর্তি বিবস্ত্র করে প্রতিবাদ! শিক্ষকদের মার পুলিশের, উত্তপ্ত মেক্সিকো
-
বর্ষায় কীভাবে বাড়ি রক্ষা করবেন, জেনে নিন সহজ কৌশল
-
রোমারিওর ফেভারিট তালিকায় নেই ব্রাজিলই, কেন এমন মনে করেন কিংবদন্তি তারকা