সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বের একমাত্র অধিনায়ক হিসেবে জোড়া ক্রিকেট বিশ্বকাপ এবং একটি চ্যাম্পিয়ন্স ট্রফির মালিক তিনি। তাঁর গায়েই দীর্ঘদিন ছিল সেরা ফিনিশারের তকমা। নিজের দলের ভরসা এবং বিপক্ষ দলের বোলারদের ত্রাস তিনি। হ্যাঁ, কথা হচ্ছে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni)। এহেন ক্রিকেটারের রেকর্ড ভাঙা সৌভাগ্যের বইকী। তাই তো করোনা আবহে ক্যাপ্টেন কুলের রেকর্ড ভেঙে উচ্ছ্বসিত ইংলিশ অধিনায়ক ইয়ন মর্গ্যান।
গতকাল অর্থাৎ মঙ্গলবার ধোনির মাইলস্টোন টপকে নয়া নজির গড়েন বিশ্বজয়ী ইংল্যান্ড দলের অধিনায়ক। কী রেকর্ড ভাঙলেন তিনি? নেতা হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর মালিক ছিলেন ধোনি। সেই রেকর্ডকেই এবার ছাপিয়ে গেলেন মর্গ্যান (Eoin Morgan)। তিনটি ফরম্যাট মিলিয়ে ৩৩২টি ম্যাচে মোট ২১১টি ওভার বাউন্ডারি রয়েছে অধিনায়ক ধোনির ঝুলিতে। মঙ্গলবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে নেমে সেই সংখ্যাটি টপকে ক্যাপ্টেন হিসেবে নয়া নজির গড়লেন মর্গ্যান। তবে ধোনির থেকে অনেক কম ম্যাচ খেলেই এই মাইলফলক ছুঁলেন তিনি। ১৬৩টি ম্যাচে মর্গ্যানের দখলে ২১২টি ছক্কা।
[আরও পড়ুন: কমানো হোক কোয়ারেন্টাইনের সময়, বিসিসিআইয়ের কাছে একাধিক দাবি জানাল IPL ফ্র্যাঞ্চাইজিগুলি]
অধিনায়ক হিসেবে ছক্কা হাঁকানোর নিরিখে মর্গ্যান ও ধোনির সঙ্গে তৃতীয় স্থানে থাকা রিকি পন্টিংয়ের (Ricky Ponting) ব্যবধানটা অনেকখানি। ৩২৪ ম্যাচে প্রাক্তন অজি অধিনায়কের সংগ্রহ ১৭১টি ছক্কা। ক্যাপ্টেন হিসেবে আন্তর্জাতিক ম্যাচে ১৭০ এবং ১৩৫টি ছক্কা মেরে চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন যথাক্রমে নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাকালাম এবং দক্ষিণ আফ্রিকার এবি ডিভিলিয়ার্স।
করোনাতঙ্ক কাটিয়ে ইতিমধ্যেই বল গড়িয়েছে ইংল্যান্ডের বাইশ গজে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ দিয়ে ক্রিকেটে করোনা পরবর্তী যুগের সূচনা করেছিলেন জো রুটরা। তারপরই ওয়ানডে সিরিজে ইংল্যান্ড মুখোমুখি হয় আয়ারল্যান্ডের। মঙ্গলবার ছিল তার তৃতীয় তথা শেষ ম্যাচ। যেখানে ১৪তম ওয়ানডে সেঞ্চুরি হাঁকান মর্গ্যান। আর তখনই টপকে যান ধোনিকে। আপাতত পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজে ব্যস্ত ইংল্যান্ড দল।
[আরও পড়ুন: চাপের মুখে নতিস্বীকার, আইপিএলের স্পনসরশিপ থেকে সরে দাঁড়াল VIVO]
সর্বশেষ খবর
-
সই কাণ্ডে এখনই স্বস্তি নয় অভিষেকের! হাই কোর্টে খারিজ দ্রুত শুনানির আবেদন
-
অবশেষে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেইর সঙ্গে বৈঠকে ট্রাম্প! কথা হবে চুক্তি নিয়ে, এবার থামবে যুদ্ধ?
-
ভারতকে চাপ দিলে বিশ্বজুড়ে অশান্তি! মার্কিন শুল্কবাণের মধ্যেই মোদির ‘ঢাল’ পুতিন
-
আচমকা ‘প্রসন্ন’ শরিকরা, বাড়তি দুই রাজ্যসভা আসন প্রাপ্তি কংগ্রেসের! প্রার্থী ঘোষণা করল বিজেপিও
-
লোকসভাতেও ‘আসল তৃণমূল’, দলনেতা হচ্ছেন কাকলি! জল্পনার মাঝে বিস্ফোরক পোস্ট সাংসদের