সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাধীনতা দিবসেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। নীল রংয়ের জার্সি গায়ে আর দেখা যাবে না ক্যাপ্টেন কুলকে। সেটা অবশ্য গত প্রায় বছর দেড়েকই দেখা যায়নি। আসলে ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালের পর আর দেশের জার্সি গায়ে খেলতে দেখা যায়নি মাহিকে। তাই তাঁর অগণিত ভক্ত, তথা বিশ্বের কোটি কোটি ক্রিকেটপ্রেমীর মধ্যে শেষ হয়েও শেষ না হওয়ার একটা আক্ষেপ থেকে গিয়েছে। তাঁকে শেষবারের মতো মেন ইন ব্লুর জার্সি গায়ে দেখার ইচ্ছে এখনও প্রবল। সাধারণ ক্রিকেটপ্রেমীদের পাশাপাশি ধোনিকে আর অন্তত একটিবার জাতীয় দলের জার্সিতে দেখার ইচ্ছেটা রয়ে গিয়েছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের (Hemant Soren) মনেও। তিনিও চাইছেন ‘ঝাড়খণ্ডের লাল’ আরও একবার নীল জার্সিতে খেলুন। আর তাঁর খেলা দেখুক গোটা বিশ্ব।
मुख्यमंत्री श्री @HemantSorenJMM ने भारतीय क्रिकेट टीम के पूर्व कप्तान श्री @msdhoni द्वारा अंतराष्ट्रीय क्रिकेट से संन्यास की घोषणा के बाद कहा कि देश और झारखण्ड को गर्व और उत्साह के अनेक क्षण देने वाले माही ने आज अंतरराष्ट्रीय क्रिकेट से संन्यास ले लिया है।
Advertisement— Office of Chief Minister, Jharkhand (@JharkhandCMO) August 15, 2020
ধোনির অবসর সংবাদের কিছুক্ষণ পরেই হেমন্ত সোরেন টুইট করে বিসিসিআইকে (BCCI) অনুরোধ করেন ধোনির জন্য একটা ফেয়ারওয়েল ম্যাচের আয়োজন করতে। তিনি বলেন, “ঝাড়খণ্ডের লাল মাহিকে আমরা আর নীল জার্সিতে দেখতে পাব না। কিন্তু দেশবাসীর মন তো এখনও ভরেনি। আমার মনে হয়, আমাদের মাহির জন্য একটা ফেয়ারওয়েল ম্যাচ আয়োজন করা উচিত। বিসিসিআইকে অনুরোধ আমাদের মাহির জন্য একটা বিদায়ী ম্যাচের ব্যবস্থা করুন। যে ম্যাচ আমরা রাঁচিতে আয়োজন করব।আর গোটা বিশ্ব সেই ম্যাচের সাক্ষী থাকবে।”
[আরও পড়ুন: অ্যাঙরি ইয়াং ম্যানের সংলাপ দিয়ে নিজস্ব স্টাইলেই কেরিয়ারে ইতি টানলেন ক্যাপ্টেন কুল]
আসলে অনেকেই মনে করছেন, ভারতীয় ক্রিকেটে তাঁর যা অবদান, সে তুলনায় ক্রিকেট জীবনের সায়াহ্নে এসে সম্মান পাননি মাহি। গত বছর বিশ্বকাপে সেমিফাইনালে শেষবার নীল জার্সি গায়ে নেমেছিলেন। তারপর থেকে একপ্রকার স্বেচ্ছাবসরেই রয়েছেন। কখনও সীমান্তে সেনা প্রশিক্ষণে ব্যস্ত থেকেছেন তো কখনও তাঁকে শুধুই বাবার ভূমিকায় দেখা গিয়েছে। কিন্তু ক্রিকেট মাঠে আর দেখা যায়নি। তাই অনেক সমর্থকই চাইছেন আর একবার অন্তত নীল জার্সি গায়ে মাঠে নামুন ধোনি। অবসরের আগে টিম ইন্ডিয়ার স্বপ্নপূরণের কাণ্ডারিকে যদি আর একবারও খেলতে দেখা যায়, সেটাই বা মন্দ কী!
সর্বশেষ খবর
-
১০ নম্বর জার্সিই প্রাণ, অক্ষমতাকে চ্যালেঞ্জ করে ‘তে আমো’ মন্ত্রে মেসি সাক্ষাতে খুদে ভক্ত মাণিক!
-
অন্ধ হবে শত্রুর ‘চোখ’! চিন-পাকিস্তানের চিন্তা বাড়িয়ে দিল্লিকে এস-৫০০, সু-৫৭-এর প্রস্তাব পুতিনের
-
আইপিএলের পর আর মাঠেই নেই, ফের চোটে টিম ইন্ডিয়ায় অনিশ্চিত হার্দিক, কেন এত সমস্যা?
-
‘হৃদয়ে থেকে যাবে এই ১০ নম্বর’, মেসির অবসর ঘোষণায় মন খারাপ ‘ভক্ত’ করিনার
-
হৃদয়ে কৃষ্ণপ্রেমের জন্মই কি ভক্তের প্রকৃত সিদ্ধি! কেন পালিত হয় জন্মাষ্টমী?