আলাপন সাহা: পুণেতে হালকা বৃষ্টি। বিকেলের দিকে বৃষ্টি নামে। আর এই বৃষ্টির জন্যই ক্রিকেটপ্রেমীদের মনে আশঙ্কা বৃহস্পতিবারের ভারত-বাংলাদেশ ম্যাচেও কি বৃষ্টি থাবা বসাবে? ঝরে পড়বেন কি বরুণদেবতা? তার ফলে কি বিঘ্নিত হবে দুই প্রতিবেশী দেশের ম্যাচ? এরকম নানা প্রশ্ন বুধবিকেলে।
বিশ্বকাপের ভারত-বাংলাদেশ ম্যাচে (ICC ODI World Cup 2023 IND vs BAN) বৃষ্টির আশঙ্কা রয়েছে কিনা, তা নিয়ে জল্পনা এদিন তৈরি হলেও, বৃহস্পতিবারের আবহাওয়ার পূর্বাভাস বলছে, বৃষ্টির সম্ভাবনা নেই। ভারত-বাংলাদেশ ম্যাচ নির্বিঘ্নেই হবে।
[আরও পড়ুন: ICC ODI World Cup 2023: ‘ভারতকে বাংলাদেশ হারালেই…’, পাকিস্তানি নায়িকার মোহময়ী প্রস্তাব]
রোহিত শর্মার ভারত দারুণ ছন্দে রয়েছে। বিশ্বকাপের প্রথম তিনটি ম্যাচই জিতেছে। অন্যদিকে বাংলাদেশ তিনটি ম্যাচের মধ্যে একটিতে জিতেছে। বাকি দুটিতেই হার মেনেছে। তবে ইদানীংকালের ভারত-বাংলাদেশ ক্রিকেট ইতিহাস বলছে, দুই দেশ ক্রিকেট মাঠে মুখোমুখি হলে কিছু না কিছু ঘটে। সেরকমই কিছু আবার অপেক্ষা করছে না তো পুণেতে? সব প্রশ্নের উত্তর দিয়ে যাবে লক্ষ্মীবারের পুণে।
[আরও পড়ুন: বাংলাদেশের বিরুদ্ধে কেমন দল নামাবে টিম ইন্ডিয়া? শাকিবের খেলা নিয়ে ধোঁয়াশা কাটল]
সর্বশেষ খবর
-
ফের জ্বলছে হরমুজ! ২৪ ঘণ্টায় তৃতীয় জাহাজে হামলা, বিশ বাঁও জলে শান্তিচুক্তি
-
গুরুতর অসুস্থ রাজেশ শর্মা! ভর্তি হাসপাতালে, কী হয়েছে অভিনেতার?
-
রাজ্যে ফের শিক্ষক নিয়োগ, কাউন্সিলিংয়ের দিন ঘোষণা, কী জানাল কমিশন?
-
রণবীরের ‘রামায়ণ’ ব্লকবাস্টার করাতে ‘ব্রহ্মাস্ত্র’ করণ জোহরের! করলেন ২৫৯ কোটির চুক্তি
-
মুম্বইয়ের রাস্তায় হেঁটে বেড়াচ্ছে বিশাল কুমির, দেখেই চক্ষু চড়কগাছ এলাকাবাসীর, ভাইরাল ভিডিও