সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্রুপ পর্বের শেষে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় নেই একজনও ভারতীয় ক্রিকেটার। ভারতের ক্রিকেটপ্রেমীরাও হতবাক এমন তথ্যে। বিরাট কোহলি রান পাচ্ছেন না। আফগানিস্তানের বিরুদ্ধে সুপার এইটের ম্যাচে রান পাননি ভারত অধিনায়ক রোহিত শর্মা।
বাঁ হাতি পেসারের বিরুদ্ধে রোহিতের দুর্বলতা আরও একবার প্রকাশ্যে এল। টিম ইন্ডিয়ার অন্যতম অভিজ্ঞ ব্যাটার হিটম্যান। অথচ ইনিংসের শুরুতে তিনি যদি রান না পান, তাহলে তো ধাক্কা টিম ইন্ডিয়ার ব্যাটিংয়ে! পরের ম্যাচগুলো থেকে কি ব্যাটিংয়ের ধরন বদলাবেন হিটম্যান?
[আরও পড়ুন: জয় দিয়ে কোপা শুরু বিশ্বজয়ীদের, মেসির নজির গড়া ম্যাচে কানাডাকে হারাল আর্জেন্টিনা]
দেশের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর ভারত অধিনায়কের পাশে এসে দাঁড়াচ্ছেন। তিনি বলছেন, ”রোহিত অত্যন্ত অভিজ্ঞ ব্যাটার। ও জানে কী করতে হবে। বোলারের অ্যাঙ্গলের জন্য রোহিত শর্মার খেলার ধরন বদলানোর দরকারই নেই। কখনও কখনও অ্যাঙ্গলের জন্য ব্যাটারের ব্যাটিং পরিবর্তন করার কথা বলা হয়-অন সাইডে শট খেলতে যেও না। এই রকম ক্ষেত্রে ইনসাইড-আউট করে এক্সট্রা কভারের উপর দিয়ে মারার চেষ্টা করো। এই ধরনের জিনিসগুলো চেষ্টা করে দেখতে পারো।”
ফারুকি বল হাতে বোকা বানান রোহিতকে। ১৩ বলে ৮ রানে ফেরেন রোহিত। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে হিটম্যান মাত্র একটি হাফ সেঞ্চুরি করেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে (ICC T20 World Cup 2024) আফগানিস্তানের বিরুদ্ধে রোহিতের ব্যাট না চলায় তাঁর গড় বড় সড় ধাক্কা খেল। চারটি ম্যাচ থেকে রোহিতের ঝুলিতে ৭৬ রান।
[আরও পড়ুন: প্যাট কামিন্সের হ্যাটট্রিক, সুপার এইটের প্রথম ম্যাচে বাংলাদেশকে উড়িয়ে দিল অজিরা]
সর্বশেষ খবর
-
গুরুত্ব বাড়ছে নতুন প্রজন্মের! এবার নন্দনে জেন জি চলচ্চিত্র উৎসবের আয়োজন, কী বললেন ‘ইন্ডাস্ট্রি’?
-
ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, ফের পাক প্রধানমন্ত্রীকে চিঠি গাভাসকর, কপিল-সহ ২১ প্রাক্তন অধিনায়কের
-
আনন্দপুরে পরিচারিকাকে ধর্ষণের চেষ্টা, ছুরির কোপ! ফিল্মি কায়দায় চলন্ত ট্রেন থেকে রাঁধুনীকে ধরল পুলিশ
-
বরফ কারখানার অ্যামোনিয়া গ্যাস লিক! অসুস্থ শিশু-সহ কমপক্ষে ২৫, উত্তপ্ত হাড়োয়া
-
রাখিতে গেজেটপ্রেমী ভাই-বোনকে কী দেবেন ভাবছেন? রইল দারুণ গিফটের আইডিয়া