Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Vinod Kambli

অসুস্থ কাম্বলির জীবনযুদ্ধকে ‘অপমান’, বিতর্কে আইসক্রিম সংস্থার বিজ্ঞাপন

অসুস্থ কাম্বলির 'কামব্যাক' বলে প্রচার করা হলেও অনেকের দাবি এই বিজ্ঞাপন 'অসংবেদনশীল।' পালটা কী বলল বিজ্ঞাপন নির্মাতা সংস্থা?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৯, ২০২৬, ১৪:৫৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৯, ২০২৬, ১৪:৫৬

options
link
অসুস্থ কাম্বলির জীবনযুদ্ধকে ‘অপমান’, বিতর্কে আইসক্রিম সংস্থার বিজ্ঞাপন zoom
বিনোদ কাম্বলি। ফাইল ছবি
Advertisement

জীবনে ‘কম’ পেয়েছেন। সেটাকে পুষিয়ে দিচ্ছে আইসক্রিম? বিনোদ কাম্বলির জীবন, সংগ্রাম, সাফল্য-ব্যর্থতার সঙ্গে যাঁরা পরিচিত, তাঁরা অনেকেই এই বয়ানে অখুশি। সাম্প্রতিক একটি আইসক্রিমের বিজ্ঞাপনে কাম্বলির (Vinod Kambli) জীবনকে এরকম ‘সহজ’ করে দেখানো হচ্ছে। যা অসুস্থ কাম্বলির ‘কামব্যাক’ বলে প্রচার করা হলেও অনেকের দাবি এই বিজ্ঞাপন ‘অসংবেদনশীল।’

সাম্প্রতিক সময়ে যথেষ্ট অসুস্থ ভারতের প্রাক্তন ক্রিকেটার। মস্তিষ্কে রক্ত জমাট বাঁধায় স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ছে ক্রমশ। এর মধ্যে একটি আইসক্রিম কোম্পানির বিজ্ঞাপনে দেখা গিয়েছে কাম্বলিকে। যা দেখে ভক্তরা অনেকটা নিশ্চিন্ত বোধ করেছেন, পাশাপাশি কাম্বলির ‘কামব্যাকে’ খুশিও হয়েছেন। একটি বিজ্ঞাপনে ছোটবেলার বন্ধু শচীন তেণ্ডুলকরকে জন্মদিনে শুভেচ্ছাও জানিয়েছেন। তবে বিতর্ক অন্য জায়গায়।

Advertisement

অন্য আরেকটি বিজ্ঞাপনে তিনি বলেন, “যাঁরা জীবনে একটু কম পেয়েছেন, তাঁদের জন্য একটু বেশি আছে।” তারপর আইসক্রিমে কামড় বসান। অর্থাৎ আইসক্রিম যেন জীবনের ‘অপ্রাপ্তি’ মুছে দেবে। কিন্তু এই বয়ানে অখুশি অনেকে। কাম্বলির জীবনে সংগ্রামের কমতি নেই। এই ‘কম’ পাওয়ার নেপথ্যে তাঁর নিজেরও দায় আছে। প্রতিভার তুলনায় কাম্বলি ‘কম’ পেয়েছেন ঠিকই, কিন্তু নেপথ্যে দীর্ঘ, জটিল ও দুঃখজনক গল্প আছে। সেটাকে এই বিজ্ঞাপন ছোট করে দেখিয়েছে। অনেকের বক্তব্য, কাম্বলির প্রতি সহানুভূতি নয়, ‘দয়া’ দেখানো হচ্ছে। আইসক্রিমের ‘পুরস্কার’ সেই ‘কমতি’ মেটাতে পারে না।

তবে বিজ্ঞাপন নির্মাতা সংস্থার বক্তব্য, দর্শকদের থেকে ভালো প্রতিক্রিয়া পেয়েছেন। সাধারণ মানুষ এটা পছন্দই করছেন। তবে গণতান্ত্রিক দেশে মানুষের মতামত প্রকাশের অধিকার আছে। তাদের উদ্দেশ্য ছিল, কাম্বলির জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকে উদযাপন করা।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.