সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জশপ্রীত বুমরাহকে নাকি ছক্কা মারবেন তিনি। ভারতীয় পেসারের বলে ৬টি ছক্কা হাঁকানোর ক্ষমতা রয়েছে সাইম আয়ুব। এশিয়া কাপের আগে এমনই ভবিষ্যদ্বাণী করেছিলেন প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার তানভীর আহমেদ। বাস্তবে দেখা গেল পাক ক্রিকেটারের সেই ভবিষ্যদ্বাণী মেলেনি। এমনকী বুমরাহর মুখোমুখি হওয়ার সুযোগটুকুও পাননি আইয়ুব। কারণ, তার আগেই হার্দিক পাণ্ডিয়ার বলে ‘গোল্ডেন ডাক’ সাজঘরে ফিরে গেলেন তিনি।
প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের সামনে পড়ে পাকিস্তান। মাত্র একটা বল খেলে পয়েন্টে দাঁড়ানো বুমরাহর হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন আয়ুব। স্কোর বোর্ডে তখন মাত্র ১ রান। এর ফলে তিনি ছুঁয়েছেন বাবর আজমকেও।
এর আগে টানা দু’টো ম্যাচে শূন্যে আউট হওয়ার রেকর্ড ছিল বাবর আজমের নামে। এবার সেই লজ্জার রেকর্ডবুকে নাম তুলে ফেললেন। এশিয়া কাপে (Asia Cup 2025) একেবারেই ছন্দহীন আয়ুব। প্রথম ম্যাচে ওমানের বিরুদ্ধে শূন্য করার পর ভারতের বিরুদ্ধেও ছবিটা বদলায়নি। এমন হতশ্রী ব্যাটিংয়ের পর সোশাল মিডিয়ায় ট্রোলের শিকার তিনি।
ম্যাচের আগে এহেন আয়ুব সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন, ভারতের বিরুদ্ধে ভয়ডরহীন ক্রিকেট খেলতে চান তাঁরা। কিন্তু ভারতের দাপটের সামনে পাকিস্তানই যেন ভয়ে গুটিয়ে গেল। টিম ইন্ডিয়ার সামনে পাত্তাই পেল পাক দল। তাদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করে ৭ উইকেটে জয়ী হয়েছে ভারত। এর পরেই নেটিজেনদের কটাক্ষ, ‘বিশ্বমানের বোলিংয়ের সামনে পা কাঁপলে এভাবে সফল হওয়া যায় না।’ কেউ তাঁকে ‘ঘণ্টে কা প্রিন্স’ বলে কটাক্ষ করেছেন।
Hardik pandya dismissed Ghante ka Prince in 1st ball pic.twitter.com/z6ibmBl5Zq
— S.Bhai33 (@HPstanno1) September 14, 2025
সর্বশেষ খবর
-
এবার মাদ্রাসাতেও জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধী টিকা, নির্দেশিকা জারি স্বাস্থ্যদপ্তরের
-
বিশ্বকাপের ‘দ্বিতীয়’ উদ্বোধনী মঞ্চে আগুন ধরালেন নোরা, কানাডা কাঁপালেন ‘বাংলাদেশি’ ডিজে
-
জুটত না থালাভর্তি ভাতও! অভাবকে পরাস্ত করে আকাদেমি পুরস্কার পাচ্ছেন ২ ছৌ শিল্পী
-
‘বিদ্রোহী’ শিবিরে যেতেই পদ খোয়ালেন মালা রায়, মহিলা তৃণমূলের নতুন সভানেত্রী কে?
-
সড়কপথে ৩৫০ কিমি পাড়ি, বাংলাদেশ পৌঁছলেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী