Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Under 19 World Cup

বিধ্বংসী বৈভব, অ্যারনের সেঞ্চুরিতে আফগান বধ, অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে ভারত

গোটা টুর্নামেন্ট জুড়ে দাপট দেখিয়েছে ভারতের যুব ব্রিগেড। সেমিফাইনালেও তার অন্যথা হল না। দুরন্ত পারফরম্যান্সে আফগানিস্তানকে হারিয়ে ফাইনালে চলে গেল ভারত।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ২১:১৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ২১:১৫

options
link
বিধ্বংসী বৈভব, অ্যারনের সেঞ্চুরিতে আফগান বধ, অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে ভারত zoom
ষষ্ঠবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার হাতছানি বয়েজ ইন ব্লুর সামনে। ছবি: সংগৃহীত

আফগানিস্তান:৩১০/৪ (ফয়সল ১১০, উজাইরুল্লা ১০১*)
ভারত: ৩১১/৩ (অ্যারন ১১৫, বৈভব ৬৮)
৭ উইকেটে জয়ী ভারত 

বিরাট কোহলি, শুভমান গিলদের পর এবার বৈভব সূর্যবংশীদের হাত ধরে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ (Under 19 World Cup) আসবে ভারতে? সেই আশা জাগিয়ে রেখে ফাইনালে উঠে গেল টিম ইন্ডিয়া। গোটা টুর্নামেন্ট জুড়ে দাপট দেখিয়েছে ভারতের যুব ব্রিগেড। সেমিফাইনালেও তার অন্যথা হল না। দুরন্ত পারফরম্যান্সে আফগানিস্তানকে হারিয়ে ফাইনালে চলে গেল ভারত। এবার খেতাবি যুদ্ধে আয়ুষ মাত্রেদের প্রতিপক্ষ ইংল্যান্ড।

Advertisement

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সেমিফাইনালে ছিল সেয়ানে সেয়ানে টক্কর। গোটা টুর্নামেন্টে অপরাজিত ভারতের প্রতিপক্ষ ছিল আফগানিস্তান যারা গোটা টুর্নামেন্টে মাত্র একটা ম্যাচ হেরেছে। দুই শক্তিশালী দলের মধ্যে অবশ্য সেরকম হাড্ডাহাড্ডি লড়াই দেখা গেল না। প্রথমে ব্যাট করে আফগানিস্তান ৩১০ রান তোলে। কিন্তু বড় টার্গেটও অনায়াসে তুলে ফেলল ভারতের অনূর্ধ্ব ১৯ ব্রিগেড। ষষ্ঠবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার হাতছানি বয়েজ ইন ব্লুর সামনে।

চলতি বিশ্বকাপে একটাও ম্যাচ হারেনি ভারতের অনূর্ধ্ব ১৯ দল। প্রত্যেকটা ম্যাচই কার্যত একপেশেভাবে জিতেছেন আয়ুষ মাত্রেরা। তবে সেমিফাইনালে আফগানদের বিরুদ্ধে চাপে পড়ে যায় ভারতের বোলিং লাইন আপ। বুধবার টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। তবে ইনিংসের শুরুটা বেশ ঢিমেতালে করে দুই ওপেনার ওসমান সাদাত এবং খালিদ আহমেদজাই। পাওয়ার প্লে’তে মাত্র ৪২ রান তোলে আফগানরা। তবে আফগানিস্তান ইনিংসের রঙ বদলে যায় খালিদের উইকেট পড়তেই। ক্রিজে আসে ফয়সল শিনোজাদা। মাত্র ৯৩ বলে ১১০ রান আসে এই তরুণ তুর্কির ব্যাট থেকে। চার নম্বরে নামা উজাইরুল্লা নিয়াজাই ৮৬ বলে ১০১ রান করে অপরাজিত থাকে। জোড়া সেঞ্চুরির দাপটে ৩১০ রান তোলে আফগানরা। ভারতীয় বোলারদের কেউই সেভাবে দাগ কাটতে পারেনি।

বড় টার্গেট তাড়া করতে নেমে একেবারে আগ্রাসী মেজাজে ইনিংস শুরু করে বৈভব সূর্যবংশী এবং অ্যারন জর্জ। মাত্র ৩৩ বলে ৬৮ রান করে রান চেজের ভঙ্গিটা একেবারে স্পষ্ট করে দেয় বৈভব। আগ্রাসী মেজাজে রান তুলে যত দ্রুত সম্ভব ফাইনাল নিশ্চিত করতে হবে- এই মানসিকতাই ধরা পড়ে গোটা ভারতীয় দলের মধ্যে। ৫৯ বলে ৬৮ রান করে অধিনায়ক আয়ুষ। একদিকে উইকেট পড়লেও ক্রিজের এক প্রান্তে টিকে থেকে সেঞ্চুরি পূরণ করেন অ্যারন। ইনিংসের শেষদিকে ভারতের রানের গতি কিছুটা কমে আসে। কামব্যাকের চেষ্টা করে আফগান বোলাররা। কিন্তু বৈভবের ঝোড়ো ইনিংসের পর অ্যারনের সেঞ্চুরিতে ভর করে অনায়াসে ম্যাচ জিতে ফাইনালে পা রাখল ভারত। 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.