সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়ানডে-র পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজ জয়ের পালা শেষ টিম ইন্ডিয়ার। রবিবাসরীয় ইডেনে পোলার্ডদের বিরুদ্ধে নেহাতই নিয়মরক্ষার ম্যাচে নামবেন রোহিত শর্মারা। তা সত্ত্বেও অবশ্য আজকের ম্যাচে একেবারেই গা ছাড়া ভাব দেখাতে রাজি নয় ভারত (Team India)। কারণ ওয়ানডে-র মতো কুড়ি-বিশের ফরম্যাটেও ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করাই লক্ষ্য রোহিতদের। তবে আজকের ম্যাচে বিরাট কোহলি এবং ঋষভ পন্থকে পাচ্ছে না দল। স্বাভাবিক ভাবেই তাই এদিন দলে আসতে চলেছে একাধিক বদল। দেখে নেওয়া হতে পারে রিজার্ভ বেঞ্চের ক্রিকেটারদেরও।
চলতি বছর ফের টি-২০ বিশ্বকাপ (T-20 World Cup)। তার আগে ক্রিকেটারদের ঘুরিয়ে-ফিরিয়ে দেখে নিতে চায় ভারত। সেই উদ্দেশ্যেই আসন্ন শ্রীলঙ্কা সিরিজে কোহলি এবং ঋষভকে বিশ্রাম দিয়ে বাকিদের খেলার সুযোগ করে দিয়েছেন নির্বাচকরা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় তথা শেষ ম্যাচেও অনেকটা সে ছবিই দেখা যাবে। শোনা যাচ্ছে, আজ প্রথম একাদশে যুক্ত হতে পারেন শ্রেয়স আইয়ার এবং ঋতুরাজ গায়কোয়াড়।
[আরও পড়ুন: ‘রোহিতই দেশের ১ নম্বর ক্রিকেটার’, বক্তব্য নির্বাচনপ্রধান চেতন শর্মার, অখুশি বিরাট ভক্তরা]
প্রথম দুটি ম্যাচে ইডেনে দর্শক প্রবেশের অনুমতি না থাকলেও আজই মাঠে ফিরতে চলেছেন ক্রিকেটপ্রেমীরা। ফলে সিরিজ জেতা হয়ে গেলেও আজকের ম্যাচ নিয়ে উত্তেজনার পারদ চড়েছে। এদিন ক্যাপ্টেন রোহিতের (Rohit Sharma) সঙ্গে ওপেন করতে পারেন ঋতুরাজ। বিরাট কোহলির (Virat Kohli) জায়গায় তিন নম্বরে ব্যাট করতে পারেন ওপেনার ঈশান কিষান। পন্থের অনুপস্থিতিতে উইকেটের পিছনেও দেখা যেতে পারে তাঁকে। সূর্যকুমার যাদবকে চার নম্বরে ব্যাট করতে পাঠানো হতে পারে। আবার দল দ্রুত উইকেট হারালে চারে নামিয়ে দেওয়া হতে পারে শ্রেয়স আইয়ারকে। সেক্ষেত্রে সূর্যকুমার নামতে পারেন পাঁচে।
এছাড়া অবশ্য বাকি লাইন আপে বদল ঘটবে না। উইনিং কম্বিনেশনই ধরে রাখতে চাইবেন রোহিত। অর্থাৎ ভেঙ্কটেশ আইয়ার, হর্ষল প্যাটেল, দীপক চাহার, ভুবনেশ্বর কুমার, রবি বিষ্ণোই এবং যুজবেন্দ্র চাহালকে রেখেই সাজানো হবে প্রথম একাদশ। ইডেন সফর শেষ করেই লখনউ উড়ে যাবে টিম ইন্ডিয়া। ২৪ তারিখ থেকে শুরু হয়ে যাবে লঙ্কাবাহিনীর বিরুদ্ধে টি-টোয়েন্টির লড়াই।
[আরও পড়ুন: শেষ মুহূর্তে কাউকোর অনবদ্য গোল, কেরালার বিরুদ্ধে ড্র করে লিগ শীর্ষে এটিকে মোহনবাগান]
সর্বশেষ খবর
-
১৫ ঘণ্টার পাওয়ার ব্লকে ভোগান্তিতে যাত্রীরা, দ্রুত পরিষেবা স্বাভাবিকের চেষ্টায় রেল
-
‘ভারতের যুবসমাজ হাতের পুতুল নয়’, ককরোচ পার্টিকে তোপ নীতীন নবীনের
-
সময় দিতে নারাজ পুলিশ, মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে সোমবারই ফের তলব, বাড়ছে গ্রেপ্তারির সম্ভাবনা
-
তরুণীকে নিগ্রহ! অভিযোগ করায় ‘মারধর’, কলেজ স্ট্রিটে তৃণমূল কাউন্সিলরের বাড়ি ঘিরল বাহিনী
-
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে স্বস্তির জয় মেসিহীন আর্জেন্টিনার, জিতলেও চোট চিন্তায় ব্রাজিল