Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৩ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ৩১ আগস্ট ২০২৬
Cricket

মোতেরায় অনন্য রেকর্ড অশ্বিনের, দ্বিতীয় ইনিংসে ৮১ রানেই শেষ ইংল্যান্ড

বিরাটদের জয় কেবল সময়ের অপেক্ষা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৫, ২০২১, ২১:২৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৫, ২০২১, ২১:২৪

options
link
মোতেরায় অনন্য রেকর্ড অশ্বিনের, দ্বিতীয় ইনিংসে ৮১ রানেই শেষ ইংল্যান্ড zoom
Advertisement

ইংল্যান্ড (প্রথম ইনিংস): ৪৮.৪ ওভারে ১১২/১০ (ক্রলি ৫৩, অক্ষর ৬/৩৮)
ভারত (প্রথম ইনিংস): ৫৩.২ ওভারে ১৪৫/১০ (রোহিত ৬৬, রুট ৫/৮)
ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস: ৩০.৪ ওভারে ৮১/১০ (স্টোকস ২৫, অক্ষর ৫/৩২, অশ্বিন ৪/৪৮)

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোতেরায় দিন-রাতের টেস্টে জয়ের দোরগোড়ায় ভারত। হ্যাঁ, দ্বিতীয় দিনেই ফয়সলা হতে চলেছে আহমেদাবাদের দিন-রাতের টেস্টের। কারণ অক্ষর প্যাটেল-রবিচন্দ্রন অশ্বিনদের সামনে দ্বিতীয় ইনিংসেও ধরাশায়ী ইংল্যান্ড। মাত্র ৮১ রানেই অল আউট হয়ে গেলেন জো রুটরা। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও অক্ষর নিলেন পাঁচ-পাঁচটি উইকেট। অন্যদিকে, চার উইকেট পেলেন অশ্বিন। তবে পাঁচ উইকেট না পেলেও জোফ্রা আর্চারকে আউট করে দ্রুততম দ্বিতীয় বোলার হিসেবে ৪০০ উইকেট পাওয়ার নজির গড়লেন তিনি। এদিকে, প্রথম ইনিংসে ৩৩ রানে এগিয়ে থাকার সুবাদে ভারতের সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়াল মাত্র ৪৯ রান।

Advertisement

চেন্নাইয়ে দ্বিতীয় টেস্টের পর থেকেই পিচ নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছিল। কিন্তু তারপরও আহমেদাবাদে ইংরেজদের হারাতে সেই স্পিন সহায়ক উইকেটই বেছে নেয় ‘টিম ইন্ডিয়া’। অক্ষর প্যাটেল এবং অশ্বিনের সৌজন্যে প্রথম ইনিংসে ইংল্যান্ডকে ১১২ রানে বেঁধে রাখতে সক্ষম হয়েছিলেন বিরাটরা। কিন্তু নিজেদের ব্যাটিংয়ের সময় সেই পিচে নিজেদের বিছানো জালেই যেন আটকে পড়ে টিম ইন্ডিয়া। রোহিত দুরন্ত অর্ধ-শতরান করলেও ১৪৫ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস।

[আরও পড়ুন: ওড়িশার বিরুদ্ধে বড় জয় মুম্বইয়ের, এটিকে মোহনবাগানের শেষ ম্যাচ কার্যত ফাইনাল]

৩৩ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নামলেও দ্বিতীয় ইনিংসে শুরু থেকেই বিপাকে পড়ে ইংল্যান্ড। শূন্য রানেই দু’উইকেট পড়ে যায়। একমাত্র রুট (১৯), বেন স্টোকস (২৫) এবং ওলি পোপই (১২) দু’অঙ্কের রানে পৌঁছতে পারেন। বাদ বাকি কোনও ইংরেজ ব্যাটসম্যানই রান পাননি। ফলে ৮১ রানেই শেষ হয়ে যায় ইংল্যান্ডের যাবতীয় প্রতিরোধ। ভারতের সামনে জয়ের জন্য লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৪৯ রান। অশ্বিন ৪৮ রান দিয়ে চার উইকেট এবং অক্ষর প্যাটেল ৩২ রান দিয়ে পাঁচ উইকেট নিলেন দ্বিতীয় ইনিংসে। সুন্দর পান একটি উইকেট।

[আরও পড়ুন: ১৫২ বলে ২২৭ রান, বিজয় হাজারেতে অনন্য রেকর্ডের মালিক হলেন পৃথ্বী]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.