সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বিজয় হাজারে ট্রফিতে অনন্য রেকর্ড গড়লেন পৃথ্বী শ (Prithvi Shaw)। মুম্বইয়ের (Mumbai) হয়ে পুদুচেরির বিরুদ্ধে দ্বি-শতরান করে শচীন-শেহওয়াগ-রোহিতদের সঙ্গে একাসনে বসে পড়লেন। শুধু তাই নয়, এই টুর্নামেন্টের ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ রান করার রেকর্ডও গড়লেন পৃথ্বী। করলেন ২২৭ রান। তাও আবার মাত্র ১৫২ বলে। প্রথম শ্রেণির ক্রিকেটে এটাই পৃথ্বীর প্রথম দ্বি-শতরান।
নিষেধাজ্ঞা, চোট এবং খারাপ পারফরম্যান্স, এই সমস্ত কিছুর সৌজন্যে ভারতীয় দলের হয়ে বিগত এক বছরে খুব একটা ভাল পারফরম্যান্স করতে পারেনি পৃথ্বী। এমনকী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে খারাপ ব্যাটিং করায় নেটিজেনদের রোষের মুখেও পড়েছিলেন ডানহাতি এই ব্যাটসম্যান। কিন্তু বিজয় হাজারেতে দুরন্ত ব্যাটিং করলেন তিনি। পুদুচেরির বিরুদ্ধে পৃথ্বীর ১৫২ বলে অপরাজিত ২২৭ রানের সৌজন্যে ৫০ ওভারে মুম্বইয়ের রান দাঁড়ায় ৪৫৭ রান। তবে শুধু পৃথ্বী নয়, এই ম্যাচে বিধ্বংসী ব্যাটিং করেছেন সদ্য ভারতীয় দলে সুযোগ পাওয়া সূর্যকুমার যাদবও। তিনি ৫৮ বলে ১৩৩ রান করেন।
[আরও পড়ুন: প্যাটেলের বদলে মোদির নামে মোতেরা, স্ট্যান্ডে রিলায়েন্স-আদানি, ক্ষুব্ধ নেটদুনিয়ার একাংশ]
এদিকে, দ্বি-শতরান করায় অনন্য রেকর্ডের মালিক হলেন পৃথ্বী। অষ্টম ভারতীয় হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে এক ইনিংসে ২০০ রান করার নজির গড়লেন। শচীন তেণ্ডুলকর তালিকায় সবার উপরে রয়েছেন। এরপরই রয়েছে বীরেন্দ্র শেহওয়াগ (Virendra Sehwag), রোহিত শর্মা (Rohit Sharma), সঞ্জু স্যামসন (Sanju Samson), যশস্বী জয়সওয়াল, শিখর ধাওয়ান এবং কর্ণ কৌশলের নাম। সেই তালিকাতেই জুড়ল এবার পৃথ্বীর নামও। এর আগে পৃথ্বীর সতীর্থ যশস্বী গত মরশুমে এই কৃতিত্ব অর্জন করেছিলেন। ঝাড়খণ্ডের বিরুদ্ধে ২০৩ রানের ইনিংস খেলেছিলেন তিনি। কিন্তু এদিন নিজের সতীর্থকে তো পৃথ্বী টপকে গেলেনই, করে ফেললেন বিজয় হাজারের ট্রফির সর্বোচ্চ রান।
[আরও পড়ুন: অক্ষরের বোলিং ও রোহিতের ব্যাটে ভর করে তৃতীয় টেস্টে দুরন্ত শুরু ভারতের]
সর্বশেষ খবর
-
বেসরকারি স্কুলের সিকরুমে কন্ডোম! উদ্ধার লক্ষ লক্ষ টাকা, কাঁচরাপাড়ায় ব্যাপক চাঞ্চল্য
-
আইএসএল জয় উদযাপন, শহরে বিশেষ অনুষ্ঠান ‘ইস্টবেঙ্গল উত্তরাধিকার’ সমষ্টির
-
বাড়ির আইনি দখল নিতে গিয়ে আক্রান্ত পুলিশ, হাসপাতালে তালতলার এস আই
-
‘মহান প্রধানমন্ত্রী, জ্ঞানী ব্যক্তি’, ‘দীর্ঘতম’ সময়ের প্রধানমন্ত্রী হওয়ার পর ‘বন্ধু’ মোদিকে শুভেচ্ছা ট্রাম্পের
-
বন্ধ ‘থ্রেট কালচার’, অভয়া কাণ্ডে যুক্তদের সাজা, স্বাস্থ্যমন্ত্রীর চেয়ারে বসে আর কী অঙ্গীকার শারদ্বতের?