সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্পত্তির তালিকা আরও দীর্ঘায়িত হল বিরাট কোহলির। এবার আলিবাগে দু’হাজার স্কয়্যার ফুটের বিলাসবহুল ভিলা কিনলেন প্রাক্তন ভারত অধিনায়ক। যে ভিলায় ৪০০ স্কয়্যার ফুটের বিরাট সুইমিং পুলও রয়েছে।
আলিবাগের ‘আবাস লিভিং’য়ে প্রায় ২৫০ একর এলাকাজুড়ে গড়ে উঠছে বিভিন্ন সুযোগসুবিধা যুক্ত অনেকগুলি বিলাবহুল ভিলা। যাতে অন্তত ৩০০০ কোটি টাকা লগ্নি করা হয়েছে বলে খবর। ভিলাগুলির ইন্টিরিয়র সাজিয়ে তুলছেন হৃতিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খান। যেভাবে কাজ এগোচ্ছে, তাতে খুব তাড়াতাড়ি সাজানো একটি টাউনশিপে পরিণত হবে আলিবাগের এই এলাকা। আর অবসর সময় সেখানে কাটাতে আবাস লিভিংয়ে ভিলা কিনে ফেললেন কোহলি ()।
[আরও পড়ুন: জ্বর-শ্বাসকষ্ট, সর্দিকাশিতে আক্রান্ত বাড়ছেই রাজ্যে, অ্যাডিনোর দাপটের নেপথ্যে কি করোনা?]
৩৬ লক্ষ টাকার স্ট্যাম্প ডিউটিতে হওয়া চুক্তির কাগজপত্র ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, ৬ কোটির টাকার বিনিময়ে ভিলাটি কিনেছেন কোহলি। আইনজীবী মহেশ মাত্রে বলেন, “প্রকৃতির কোলে থাকার জন্য এটি আদর্শ স্থান। তাছাড়া জেটি থেকে এই আবাসের দূরত্ব মাত্র পাঁচ মিনিট।” বর্তমানে বর্ডার-গাভাসকর সিরিজে ব্যস্ত ভারতীয় ব্যাটার। তাই তাঁর ভাই বিকাশ কোহলিই রেজিস্ট্রির যাবতীয় কাজ করেছেন। আলিবাগে এখন প্রতি স্কয়্যার ফুটের মূল্য তিন থেকে সাড়ে তিন হাজার টাকা। মুম্বই থেকে বোটে চেপেই সাধারণত সেলেবরা এখানে ছুটি কাটাতে পৌঁছে যান। এই জায়গা থেকে কম সময়ে পুণেও পৌঁছে যাওয়া যায়।
তবে প্রথমবার নয়, এর আগে গত বছর সেপ্টেম্বরে এই আলিবাগেই ১৯ কোটি ২৪ লক্ষ টাকা দিয়ে একটি ফার্মহাউস কিনেছিলেন। আলিবাগের মাত্রোলি গ্রামে চার একর জমি কেনা আছে ভারত অধিনায়ক রোহিত শর্মারও।
[আরও পড়ুন: প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণে দুর্নীতিমুক্ত কাজের পরিবেশ চাই, বার্তা ইনফোসিস প্রতিষ্ঠাতা নারায়ণমূর্তির]
সর্বশেষ খবর
-
৩৩০০ কর্মী ছাঁটাই করবে উবের! চালকহীন গাড়ির পথেই হাঁটছে সংস্থা
-
কেক-বেলুনে ঋতিকার জন্মদিন পালন, সোশাল মিডিয়ায় হিরণের নতুন পোস্টে ফের চর্চায় বিয়ে বিতর্ক
-
‘রক্ত-শোক ভোলার নয়’, বিয়ের আসরে মার্কিন হামলার নিন্দায় ইরান, ‘নীরব বিশ্ব’কে তোপ
-
প্রশাসনিক ভবনে বিক্ষোভে ‘না’, নোটিস প্রত্যাহারের দাবিতে উত্তেজনা কল্যাণী বিশ্ববিদ্যালয়ে
-
‘সংখ্যালঘু স্বাধীনতা রক্ষায় ব্যর্থ’, মাদ্রাসার জন্য মন্দির ভাঙায় পাকিস্তানকে তোপ ভারতের