সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাম পরি শর্মা (Pari Sharma)। বয়স মাত্র ৭ বছর। বাড়ি ভারতেরই কোনও এক প্রান্তে। কাজ ব্যাট হাতে নিখুঁত শট খেলে মুগ্ধতা ছড়িয়ে দেওয়া। যা দেখে ক্রিকেট বিশ্বের প্রথম সারির তারকারাও ধন্য ধন্য করছেন।
Have a look at this video .. Pari Sharma .. 7 yrs old .. Her movements are as good as it gets 👍👍👏🏻 pic.twitter.com/yeVGd9svKb
Advertisement— Michael Vaughan (@MichaelVaughan) April 22, 2020
[আরও পড়ুন: দুস্থদের সেবায় ফের মানবিক শাকিব, প্রিয় ব্যাট নিলামে তুলছেন অলরাউন্ডার]
কলকাতার ডায়াপার কিডের কথা মনে আছে নিশ্চই। মাত্র আড়াই বছর বয়সেই যার নিখুঁত ক্রিকেটীয় শট, মাপা কভার ড্রাইভ দেখে ক্রিকেটবিশ্ব মুগ্ধ হয়ে গিয়েছিল! সেই ডায়াপার কিড প্রথম শিরোনামে আসে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন (Michael Vaughan) তার ভিডিও টুইট করার পর। এবার তার মতোই আরও এক খুদে প্রতিভার খোঁজ দিলেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক। ভন শেয়ার করলেন ৭ বছরের পরি শর্মার ব্যাটিংয়ের ভিডিও।
[আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য নিয়ে জল্পনা, বৃহস্পতিবার জরুরি বৈঠক আইসিসির]
আর সেই ৭ বছরের বিস্ময় কন্যার ব্যাটিংয়েই এখন মজে ক্রিকেট বিশ্ব। ওয়েস্ট ইন্ডিজের তারকা শাই হোপ (Shai Hope) থেকে শুরু করে ভারতীয় মহিলা দলের অল-রাউন্ডার শিখা পাণ্ডে পর্যন্ত সকলেই মুগ্ধ পরির ব্যাটিং দেখে। মাইকেল ভন এই ভিডিও শেয়ার করে বলছেন, “একবার দেখুন। মাত্র ৭ বছর বয়সে পরি শর্মার ব্যাটিং শৈলী কি অসাধারণ।” ওয়েস্ট ইন্ডিজের তারকা শাই হোপ বলছেন, ‘আমি যখন ছোট ছিলাম সবসময় পরি শর্মার মতো হতে চাইতাম।’ ভারতীয় দলের তারকা শিখা পাণ্ডে আবার বলছেন, তিনি পরিকে খুঁজে বের করে তার থেকে ব্যাটিং ক্লাস নেবেন।
When I grow up I want to be like Pari Sharma! 👏🏽👏🏽 https://t.co/7JLFQNc4tR
— Shai Hope (@shaidhope) April 21, 2020
সর্বশেষ খবর
-
‘ভয়ংকর হামলা’র হুমকি দিয়েও ইউ টার্ন! ইরানের সঙ্গে ‘সন্ধি’র পথে ট্রাম্প, আপাতত আক্রমণ স্থগিত
-
‘আইপ্যাকই ভরাডুবির কারণ’, হারের পর বিস্ফোরক নির্বাচনে ‘নিষ্ক্রিয়’ অনুব্রত
-
শাকিরার পাওয়ার, মেক্সিকোর ঐতিহ্যে বিশ্বকাপের বোধন, উদ্বোধনী অনুষ্ঠান মাতালেন আর কারা?
-
সাড়ে ৫ ঘণ্টা সিআইডির জেরার পর ভবানী ভবন থেকে মমতার বাড়িতে অভিষেক, ১৪ জুন ফের তলব
-
‘গৃহবধূরা দেশ গড়েন’, হোমমেকারদের মাসিক ৩০ হাজার টাকা ‘বেতনে’র পক্ষে সুপ্রিম কোর্ট