Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Mumbai Indians IPL 2021

আইপিএল ১৪: এবছরও শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স দল, কেমন হতে পারে প্রথম একাদশ?

শচীনপুত্র অর্জুন তেণ্ডুলকর কি প্রথম একাদশে সুযোগ পাবেন?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২, ২০২১, ২১:৩২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২, ২০২১, ২১:৩২

options
link
আইপিএল ১৪: এবছরও শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স দল, কেমন হতে পারে প্রথম একাদশ? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএল (IPL) শুরু হতে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। এখন থেকেই চড়ছে উত্তেজনার পারদ। কার দল কতটা শক্তিশালী? কোন দলে কারা কারা সুযোগ পেতে পারেন প্রথম একাদশে। সেসব নিয়ে সমর্থকদের মধ্যে বহু কৌতূহল। সেই কৌতূহল খানিকটা নিরসন ঘটানোর চেষ্টা করছি আমরা। আইপিএলের আগে প্রতিটি দলের শক্তি, দুর্বলতা এবং সম্ভাব্য প্রথম একাদশ নিয়ে শুরু হচ্ছে বিশ্লেষণ। আজ মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)।

পুরো দল:

Advertisement

রোহিত শর্মা (অধিনায়ক), কুইন্টন ডি’কক, আদিত্য তারে, সৌরভ তিওয়ারি, জশপ্রীত বুমরাহ, ধবল কুলকর্ণী, জেমস নিসাম, নাথান কুল্টার-নাইল, ট্রেন্ট বোল্ট, জয়ন্ত যাদব, সূর্যকুমার যাদব, ক্রুণাল পাণ্ডিয়া, কাইরন পোলার্ড, রাহুল চাহার, ক্রিস লিন, হার্দিক পাণ্ডিয়া, আনমোলপ্রীত সিং, মহসিন খান, অনুকুল রায়, ঈশান কিষণ, অর্জুন তেণ্ডুলকর, মার্কো জ্যানসেন, পীযুষ চাওলা, যুধবীর চরক, অ্যাডাম মিলনে।

[আরও পড়ুন: নতুন এই টুর্নামেন্টে খেলতে আগ্রহী ভারতীয় ক্রিকেটাররা, দাবি ইয়ন মর্গ্যানের]

সম্ভাব্য প্রথম একাদশ,

১। কুইন্টন ডি কক
২। রোহিত শর্মা
৩। সূর্যকুমার যাদব
৪। ঈশান কিষণ
৫। কাইরন পোলার্ড
৬। হার্দিক পাণ্ডিয়া
৭। ক্রুণাল পাণ্ডিয়া
৮। নাথান কুল্টার-নাইল
৯। ট্রেন্ট বোল্ট
১০। জশপ্রীত বুমরাহ
১১। রাহুল চাহার/ পীযুষ চাওলা

[আরও পড়ুন: ভাল পারফরম্যান্সের স্বীকৃতি! শার্দূলকে SUV উপহার আনন্দ মাহিন্দ্রার, আপ্লুত ক্রিকেটার]

খাতায় কলমে মুম্বই ইন্ডিয়ান্স এবারেও শক্তিশালী দল। সেই সঙ্গে ৭ জন তারকাকে এবছর দলে নিয়েছে তাঁরা। তবে তাঁদের মধ্যে শুধু কুল্টার-নাইল ছাড়া আর কারও প্রথম একাদশে ঢোকার সম্ভাবনা নেই। শচীনপুত্র অর্জুন তেণ্ডুলকরও শুরুতে প্রথম একাদশে সুযোগ পাবেন না। চারবারের চ্যাম্পিয়ন এই দলটিতে বেশ কয়েকজন নামী ভারতীয় তারকা রয়েছেন। সেই সঙ্গে রোহিতের (Rohit Sharma) ক্ষুরধার অধিনায়কত্ব মুম্বইকে অন্য মাত্রা দেয়। হার্দিক এবং ক্রুণাল পাণ্ডিয়ার সঙ্গে পোলার্ড মুম্বই দলের ব্যালেন্স বজায় রাখতে সাহায্য করছে। এদের ফর্মের উপরই নির্ভর করছে মুম্বই দলের ভাগ্য। রিজার্ভ বেঞ্চেও ক্রিস লিন, জেমস নিশাম, সৌরভ তিওয়ারিদের মতো তারকা থাকছেন।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.