Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
IPL 2025

পয়েন্ট টেবিলে আটে, তবুও ঈশানদের কেন পাঠানো হল মলদ্বীপে?

অরেঞ্জ বাহিনীর পরবর্তী ম্যাচ ২ মে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৭, ২০২৫, ২১:৪৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৭, ২০২৫, ২১:৪৬

options
link
পয়েন্ট টেবিলে আটে, তবুও ঈশানদের কেন পাঠানো হল মলদ্বীপে? zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৯ ম্যাচের ৬টিতেই পরাজিত হয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। যদিও চেন্নাই সুপার কিংসকে ৫ উইকেটে হারিয়ে জয়ের সরণিতে ফিরেছেন ঈশান কিষানরা। আর এতে এতটাই খুশি হয়েছেন সানরাইজার্স মালিক যে, তাঁদের ছুটি কাটাতে পাঠিয়ে দিয়েছেন মলদ্বীপ।

হায়দরাবাদ কর্তৃপক্ষ এই ভিডিও ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় পোস্ট করেছে। যা ইতিমধ্যেই ভাইরাল। তারা ক্যাপশনে লিখেছে, ‘মলদ্বীপে আমাদের দলকে সূর্য এবং সমুদ্র অভ্যর্থনা জানাবে।’

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অরেঞ্জ বাহিনীর পরবর্তী ম্যাচ ২ মে। মাঝে কয়েকদিন ছুটি। গোটা দল যাতে মানসিকভাবে চাঙ্গা থাকতে পারে, সেই কারণে মলদ্বীপ পাঠানো হয়েছে গোটা দলকে। আসলে, প্লে অফে উঠতে গেলে প্রতিযোগিতার বাকি ম্যাচগুলোতে হায়দরাবাদকে জিততে হবে। তার আগে যাতে ক’দিন হালকা মেজাজে থাকতে পারে, সেই কারণে এমন ব্যবস্থা নিয়েছে হায়দরাবাদ কর্তৃপক্ষ।

জানা গিয়েছে, ক্রিকেটারদের মলদ্বীপ পাঠানোর পিছনে যে মানুষটা, তিনি দলের মালকিন কাব্য মারানের বাবা। তাঁদের আশা, দল ফুরফুরে মেজাজে থাকলে বাকি পাঁচটা ম্যাচ উজাড় করে দেবেন তাঁরা। আপাতত ৯ মাচে ৩টিতে জিতে পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে সানরাইজার্স।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.