সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জিততে জিততে হার মুম্বই ইন্ডিয়ান্সের। টানা সাত ম্যাচ জেতা হল না হার্দিক পাণ্ডিয়াদের। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শেষ হাসি হাসল শুভমান গিলের গুজরাট টাইটান্স। আর ম্যাচের পর নিজেকেই ‘অপরাধী’ বললেন মুম্বই অধিনায়ক হার্দিক।
অবশ্য তাঁর একাধিক কারণ আছে। ম্যাচের শেষ ওভার রুদ্ধশ্বাস জায়গায় পৌঁছে যায়। ডিআরএসের কারণে শেষ ওভারে দরকার ছিল ১৫ রান। ফের বৃষ্টি নামে। নো বল, ছক্কা হজম করে এমনতিতেই বিপদ বাড়িয়েছিলেন দীপক চাহার। শেষ বলে ম্যাচ জিততে গুজরাটের দরকার ছিল এক রান। আর্শাদ খানের শট সোজা চলে যায় মিড অফে হার্দিকের হাতে। কিন্তু সেখান থেকে রান আউট করতে পারলেন না মুম্বই অধিনায়ক। ৩ উইকেটে ম্যাচ জেতে গুজরাট।
হার্দিক ব্যর্থ হন বল হাতেও। অষ্টম ওভারে তিনটি ওয়াইড, দুটি নো বল করেন। সব মিলিয়ে দেন ১৮ দেন। তার আগে পর্যন্ত সাত ওভারে গুজরাটের রান ছিল ৪০। হার্দিকের ওই ওভার থেকেই গুজরাট খেলা ঘোরাতে শুরু করে বলে অনেকে মনে করছে। যদিও তারপর আর হার্দিক বল হাতে নেননি। তার আগে ব্যাট হাতে মাত্র ১ রান করেন। আবার শেষ ওভারে চাহারও নো বল করেন। গুরুত্বপূর্ণ কাচ মিস করেন তিলক বর্মা।
সব মিলিয়ে ম্যাচের পর হার্দিক বলেন, “ক্যাচ মিসের খেসারত দিতে হল। তাছাড়া আমি নো বল করেছি। শেষ ওভারে নো বল হয়েছে। আমার চোখে এগুলো অপরাধ। সেটাই সমস্যায় ফেলল। কিন্তু আমি খুশি যে ছেলেরা চেষ্টা করেছে। নিজেদের ১২০ শতাংশ দিয়েছে। হার মানেনি।” সেই সঙ্গে হার্দিক স্বীকার করে নিচ্ছেন, ব্যাট হাতেও পারফরম্যান্স ভালো হয়নি। আরও ২৫-৩০ রান অন্তত বেশি করা উচিত ছিল।
সর্বশেষ খবর
-
ফের নিম্নচাপের ভ্রুকুটি, ‘পচা’ ভাদ্রের শুরুতেও ভাসবে বাংলা! কী বলছে হাওয়া অফিস?
-
বিধানসভার গ্রন্থাগার থেকে নেওয়া রবীন্দ্রনাথের ১৯টি বই ‘ফেরত’ দেননি মমতা! আতান্তরে কর্মীরা
-
‘আমিই খুন করেছি’, নিজ্জর হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর স্বীকারোক্তি গোল্ডি ব্রারের! ‘ফাঁস’ অডিও
-
মারা গেল শেষ রয়েল বেঙ্গলটিও! বাঘ শূন্য ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্র
-
শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে টস জিতল ভারত, অভিষেক ৩৩ বছরের ক্রিকেটারের