আইপিএলের (IPL 2026) মাঝেই দুর্ঘটনা। অনুশীলনে বড়সড় চোট পেলেন দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) ১৮ বছর বয়সি ব্যাটার। নেটে অনুশীলনের সময় সোজা তাঁর মুখে বল এসে লাগে। সাহিল পারেখ নামের ক্রিকেটারকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। দিল্লির তরফ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওয় তাঁকে যন্ত্রণায় রীতিমতো ছটফট করতে দেখা যায়।
এই বিষয়ে আরও খবর
শনিবার অরুণ জেটলি স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে দিল্লি ক্যাপিটালস। তার আগে অনুশীলনে বড় ধাক্কা। ১৮ বছর বয়সি ব্যাটার নেটে ব্যাট করছিলেন। সেই সময় তাঁর মুখে এসে বল লাগে। যদিও রক্তপাত ঘটেনি, তবে জানা গিয়েছে সাহিলের চোট যথেষ্ট চিন্তাজনক। মেডিক্যাল স্টাফরা মাঠেই চিকিৎসা শুরু করেন। তারপর দ্রুত অ্যাম্বুলেন্সে করে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিওয় দেখা যায়, সাহিলকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হচ্ছে। যন্ত্রণায় ছটছট করতে দেখা যায় তাঁকে। দিল্লি ক্যাপিটালসের তরফ থেকে এখনও কিছু জানানো হয়নি। তবে জানা গিয়েছে একাধিক স্ক্যান করা হয়েছে। এবার নিলাম থেকে ৩০ লক্ষ টাকায় সাহিলকে কিনেছে দিল্লি।
A young Delhi Capitals player was hit hard on the face by the ball during practice, which caused a serious injury. An ambulance was called to the ground, and he was placed on a stretcher and taken to the hospital.
I hope he’s okay and hasn’t suffered any serious injury. pic.twitter.com/JX8Xjl6YOW
— ⁴⁵ (@rushiii_12) April 24, 2026
২০০৭ সালে নাসিকে জন্ম তরুণ ব্যাটারের। বাঁহাতে ব্যাটিংয়ের সঙ্গে স্পিন বোলিংও করেন। মহারাষ্ট্র প্রিমিয়ার লিগে ঈগল নাসিক টাইটান্সের হয়ে খেলেছেন। অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে অপরাজিত ১০৯ রান করেছিলেন। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বাংলায় এসে খেলে গিয়েছেন। তবে আইপিএলে এখনও তাঁর অভিষেক হয়নি।
View this post on Instagram
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
হাওড়ার শিবপুরে হাড়হিম হত্যাকাণ্ড! ধার শোধ দিতে না পারায় বাড়িতে ঢুকে গৃহবধূকে কুপিয়ে ‘খুন’
-
‘নিষিদ্ধ পতাকা’র পোশাকে মাঠে ঢুকতে গিয়ে আটক, ইরান-বেলজিয়াম ম্যাচেও এড়ানো গেল না বিতর্ক
-
আজও কলকাতায় ব্রজবিদ্যুৎ-সহ বৃষ্টি! ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, উত্তরে দুর্যোগ
-
‘দাদু প্রতিরোধ না করলে…’, রাস্তার নামকরণে মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা হিন্দুরক্ষক গোপাল পাঁঠার নাতির
-
ট্রাম্পের হুমকির জের! শান্তি বৈঠক ভঙ্গ করে করে বেরিয়ে গেল ক্ষুব্ধ ইরান, হতবাক পাকিস্তান



