আলান বর্ডারের সঙ্গে ইডেন গার্ডেন্সের সম্পর্কটা বেশ মধুর। বলা ভালো, কেরিয়ারের সেরা দিনটা এই শহর কলকাতাতেই কাটিয়েছিলেন তিনি। নাহ, বলার মতো কোনও ইনিংস খেলেননি বর্ডার এখানে। তবে প্রথম অস্ট্রেলীয় ক্রিকেটার হিসেবে বিশ্বকাপের স্পর্শ করার ইতিহাসটা ইডেনেই গড়েছিলেন। ১৯৮৭ সালে, অস্ট্রেলীয় অধিনায়ক হিসেবে।
এই বিষয়ে আরও খবর
সেই বর্ডার ফিরছেন ইডেনে। রবিবার। আইপিএলে কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়ালস ম্যাচে। ওই দিন ‘ইডেন বেল’ বাজাবেন তিনি। যদিও সিএবি বা সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় আমন্ত্রণ জানাননি কিংবদন্তি অস্ট্রেলীয় অধিনায়ককে। শোনা যাচ্ছে, ব্যক্তিগত আমন্ত্রণের ভিত্তিতে আইপিএলে কয়েকটা ম্যাচ দেখতে আসছেন বর্ডার। যার মধ্যে রয়েছে রবিবারের ম্যাচও। বিষয়টি জানতে পেরে বর্ডারকে যথাযথ মর্যাদায় স্বাগত জানানোর সিদ্ধান্ত নেওয়া হয় সিএবি-র তরফে। সেই মতো বঙ্গ ক্রিকেটের এক কর্তা বিমানবন্দরে যাচ্ছেন বর্ডারকে ‘রিসিভ’ করতে। এর আগে গতবছর ব্যক্তিগত আমন্ত্রণের ভিত্তিতে ভারতের আইপিএলের ম্যাচ দেখতে এসেছিলেন ইংল্যান্ডের প্রাক্তন ফুটবল কোচ গ্যারেথ সাউথগেট। সেবারও ইডেনে কেকেআর বনাম রয়্যালস মাচ দেখতে ইডেনে উপস্থিত ছিলেন তিনি।
আহমেদাবাদে ম্যাচ খেলে শনিবার শহরে ফিরবে কেকেআর। রয়্যালস শিবির অবশ্য দু’দিন ধরে ঘাঁটি গেড়েছে ইডেনে। এদিনও বিকালে ঘণ্টা তিনেক পুরোদমে নেট সেশন চলল তাদের। ‘বেবি বস’ বৈভব সূর্যবংশী দু’টো নেট মিলিয়ে প্রায় আধঘণ্টা ব্যাটিং করলেন। শুরুতে একটু নড়বড়ে থাকলেও পরের দিকে চেনা মেজাজে বল ওড়ালেন বছর পনেরোর এই কিশোর। শেষ ম্যাচে অপরাজিত তকমা হাতছাড়া হয়েছে রয়্যালসের। ইডেনে ফের জয়ের সরণিতে ফেরার লক্ষ্যে থাকা কুমার সাঙ্গাকারার দল প্রস্তুতিতে কোনও ফাঁক রাখতে নারাজ। কলকাতার গরম আর আর্দ্রতার সঙ্গে মানিয়ে নিতে তাই দু’দিন ধরে দুপুরে ইডেনে হাজির হচ্ছে তারা।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
ব্রিকসে টানটান কূটনীতি! জিনপিংকে পাশে নিয়ে রাষ্ট্রসংঘে বদলের ডাক মোদির, বার্তা নেপাল নিয়েও
-
সামান্থা-বিজয়-লক্ষ্মণ-মিতালি-সহ বহু তারকাকে এসআইআর নোটিস, থাকছে বিশেষ ‘ছাড়’ও!
-
‘হিন্দু বলে আমার মাকেও পালিয়ে আসতে হয়েছিল’, চিন্ময় প্রভুর চোখের জল দেখে অতীত স্মরণ শুভেন্দুর
-
ইংরেজি অনুবাদে রবীন্দ্রনাথকে পৌঁছে দিয়েছিলেন বৃহত্তর পরিসরে, প্রয়াত কেতকী কুশারী ডাইসন
-
নিন্দুকদের মুখে ঝামা ঘষে রাজ-শুভশ্রীর জলকেলি, ছেলে যুবানের জন্মদিনে রোম্যান্টিক টুইস্ট!



