এবারই কি অবসর মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni)? ক্রমশ ধোঁয়াশা বাড়ছে চেন্নাই সুপার কিংসের কিংবদন্তিকে নিয়ে। এবারের আইপিএলে একটিও ম্যাচ খেলেননি। চোটে জেরবার, দলের সঙ্গেও যাচ্ছেন না। ফলে জল্পনা চলছে এবারই হয়তো অবসর নিতে পারেন ‘থালা’। আর অনেকে তো দিনক্ষণও বলে দিচ্ছেন কবে অবসর নেবেন। সেটা হল ১৮ মে। কেন ওই দিনটিই? তার জন্য ফিরে যেতে হবে বছর কয়েক আগে।
এই বিষয়ে আরও খবর
আইপিএল শুরুর আগে প্রস্তুতি শিবিরে কাফ মাসলে চোট পেয়েছিলেন ধোনি। তারপর থেকে মাঠে নামতে পারেননি। কিন্তু ধীরে ধীরে অনুশীলন সেশনে ধোনিকে রেঞ্জ হিটিং-সহ হালকা ফিটনেস ড্রিলের উপর মনোযোগ দিতে দেখা যায়। মরশুমের মাঝপথে ধোনি প্রায় ফিট হয়ে উঠেছিলেন। তবে অনুশীলনের সময় আবারও কাফ মাসলে চোট পান। ফলে কবে ফিরবেন কিংবা আদৌ ফিরবেন কি না, সেই নিয়ে প্রশ্নচিহ্ন থাকছেই।
তাহলে এবারই শেষ মরশুম ৪৪ বছর বয়সি তারকার? আর যদি সেটা হয়, তাহলে কবে? অনেকের মতে দিনটা ১৮ মে। ওই দিনই অবসর নিতে পারেন মাহি। যদি ফিট হয়ে ওঠেন, তাহলে ওইদিনই শেষবার সিএসকে জার্সিতে মাঠে নামবেন। এমনটাই অনুমান করছেন অনেকে। কেন ওই দিনটি? তার উত্তর খুঁজতে নেটিজেনরা ফিরে যাচ্ছেন বছর পাঁচেক আগে। সেই সময় এক সাক্ষাৎকারে ধোনি বলেছিলেন, চেন্নাইয়ের ঘরের মাঠ চিপকে সমর্থকদের সামনে শেষ ম্যাচ খেলতে চান। আর এবার ঘরের মাঠে চেন্নাইয়ের শেষ ম্যাচ ১৮ মে, সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। সেটাই কি তাহলে ধোনির শেষ ম্যাচ হবে?
প্লেঅফে উঠলে সিএসকে এরপর অন্য ভেন্যুতে ম্যাচ খেলবে। অন্যদিকে ধোনি শেষবার চেন্নাইয়ের হয়ে মাঠে নেমেছিলেন গত বছরের ২৫ মে আহমেদাবাদে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে। ফলে ভক্তদের নজর এখন ১৮ মের দিকে।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
সম্পদ সৃষ্টির থেকে সম্পদ বণ্টন, কীভাবে বদলে যাচ্ছে অবসর পরিকল্পনা নিয়ে আলোচনা
-
মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে লক্ষ্মীবারে কলকাতায় গৌতম আদানি, বাংলায় বিপুল বিনিয়োগের সম্ভাবনা
-
‘ক্ষমার অযোগ্য’, ‘বিগ বস’ দূর্গে টাস্ক কাণ্ডে ফুঁসছেন সৃজলা! নন্দিনীকে ‘নির্লজ্জ, অমানুষ’ তোপ শনের
-
পিত্তথলি বাদ দেওয়ার অস্ত্রোপচারে পিত্তনালীতে আঘাত! জটিলতা সামলানোর উপায় কী? বিশেষজ্ঞের ব্যাখ্যা
-
নাবালিকা সাইক্লিস্টকে ধর্ষণ করে ফেরার! কাঠগড়ায় বিদেশি কোচ



