বল করতে অস্বস্তি হচ্ছে। পরিষ্কার দেখা যাচ্ছে তিনি খুঁড়িয়ে হাঁটছেন। তারপরও লাগাতার বরুণ চক্রবর্তীকে খেলিয়ে যাচ্ছে কেকেআর। যা নিয়ে এবার প্রশ্ন ওঠা শুরু করেছে বিসিসিআইয়ের অন্দরে। সূত্রের খবর, যেভাবে বরুণের ফিটনেসের ব্যাপারটা নিয়ে যেভাবে নাইট শিবির উদাসীনতা দেখাচ্ছে তাতে বোর্ড কর্তারা ক্ষুব্ধ।
সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই চোট নিয়ে খেলে চলেছেন বরুণ চক্রবর্তী। নাইটদের শেষ চার ম্যাচের ৩টিতেই তাঁকে খেলানো হয়েছে। এর মধ্যে তিন ম্যাচেই যন্ত্রণা নিয়ে বল করেছেন বরুণ। সেটা তাঁর খেলা দেখে বোঝাও গিয়েছে। জানা গিয়েছে, এখনও হাঁটতে বেশ অসুবিধা হচ্ছে বরুণের। তবে নাইট শিবির তাঁকে খেলাতে মরিয়া। কারণ আইপিএলের শুরুর দিকে নিজের সেরা ফর্ম দেখাতে না পারলেও বরুণ এখন ভালো ছন্দে। তাঁর ভালো ফর্মের সুবাদেই নাইটরা এখনও কোনওক্রমে প্লে-অফের দৌড়ে টিকে রয়েছে। ফলে বরুণকে ঝুঁকি নিয়েও খেলিয়ে যাচ্ছে কেকেআর।
আরও পড়ুন:

কিন্তু এতেই ক্ষুব্ধ ভারতীয় বোর্ড। বিসিসিআইয়ের এক কর্তা বলছেন, বরুণ যেহেতু বিসিসিআইয়ের সঙ্গে চুক্তিবদ্ধ ক্রিকেটার, তাই তাঁর ফিটনেসের ব্যাপারে বোর্ডের সঙ্গে আলোচনা না করে সিদ্ধান্ত নিতে পারে না কেকেআর। বোর্ডের ওই কর্তা বলছেন, “এটা ঠিক যে বরুণের চোট নিয়ে কেকেআর বিসিসিআই মেডিক্যাল টিমকে জানিয়েছে। ওঁর বাঁ পায়ে সামান্য চিড় ধরেছে। কিন্তু ওঁর ফিটনেসকে সেভবে গুরুত্ব দেওয়া হচ্ছে না। অথচ সেটাই সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়া উচিত। তেমন হলে ব্যাপারটায় বিসিসিআই হস্তক্ষেপ করতে পারে।”
বোর্ড সূত্রের খবর, আগামী মাসেই ইংল্যান্ড সফরে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে মোট সাতটি টি-২০ খেলবে টিম ইন্ডিয়া। আর বরুণ চক্রবর্তী ভারতীয় দলের অন্যতম ভরসা। তিনিই দলের এক নম্বর স্পিনার। স্বাভাবিকভাবেই বিসিসিআই তাঁর ভোট নিয়ে চিন্তিত। বোর্ড সূত্র বলছে, বিসিসিআইয়ের মেডিক্যাল টিমের যদি মনে হয় বরুণের বিশ্রাম দরকার, তাহলে সেটা কেকেআরকে জানিয়ে দেওয়া হতে পারে। সেক্ষেত্রে হয়তো নিজেদের শেষ গুরুত্বপূর্ণ ম্যাচগুলিতে অন্যতম সেরা অস্ত্রকেই পাবে না নাইটরা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রোগী ভর্তির পর ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস না, সরকারি হাসপাতালের চিকিৎসকদের জন্য জারি কড়া নির্দেশিকা!
-
৭ দিনের ডেডলাইন! ধর্মতলার বিধান মার্কেট সরিয়ে জোকা লাইনের মেট্রোর কাজ শুরুর নির্দেশ হাই কোর্টের
-
এসএসসি চাকরি ‘বিক্রি’তে কোন পদের জন্য কত লক্ষ টাকা? পার্থ-অর্পিতার বিরুদ্ধে চার্জশিট ইডির
-
বরানগর-বারাকপুর মেট্রো পিঙ্ক লাইনের ছাড়পত্র দিল কলকাতা পুরসভা, অভিনন্দন শুভেন্দুর
-
ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা! ‘তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, না হলে…’, বিশ্বনেতাদের হুমকি আমেরিকার