Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২০ আগস্ট ২০২৬
Shreyas Iyer

আইপিএলের ইতিহাসে দীর্ঘতম ওভারের লজ্জার নজির অর্শদীপের, শাস্তির কবলে পড়লেন শ্রেয়স

জয় দিয়েই আইপিএল অভিযান শুরু করেও বিপাকে পাঞ্জাব কিংস। গুজরাট টাইটান্সকে ৩ উইকেট হারাল গতবারের রানার্সরা। তারপরই শাস্তির কবলে পাঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ার।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১, ২০২৬, ১১:০৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১, ২০২৬, ১১:০৪

options
link
আইপিএলের ইতিহাসে দীর্ঘতম ওভারের লজ্জার নজির অর্শদীপের, শাস্তির কবলে পড়লেন শ্রেয়স zoom
অর্শদীপ সিং ও শ্রেয়স আইয়ার।

জয় দিয়েই আইপিএল অভিযান শুরু করল পাঞ্জাব কিংস। গুজরাট টাইটান্সকে ৩ উইকেট হারাল গতবারের রানার্সরা। তারপরই শাস্তির কবলে পাঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ার। অন্যদিকে আইপিএলে লজ্জার নজির অর্শদীপ সিংয়ের। এক ওভারে ১১টি বল করে আইপিএলের ইতিহাসে যৌথভাবে দীর্ঘতম ওভার করলেন পাঞ্জাব বোলার।

মুল্লানপুরের স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে শুভমান গিলের দল ১৬২ রান করে। কুপার কনোলির ৭২ রানের সুবাদে সহজেই ম্যাচ জিতে নেয় পাঞ্জাব। কিন্তু স্লো ওভার রেটের জন্য জরিমানা দিতে হবে শ্রেয়সকে। আইপিএলের শুরুতেই ১২ লক্ষ টাকা জরিমানা হয়েছে তাঁর। আইপিএলের ২.২২ ধারা অনুযায়ী যেহেতু এবারের টুর্নামেন্টে এটা তাঁদের প্রথম অপরাধ, তাই ১২ লক্ষ টাকা দিতে হবে। ফের একই ঘটনা ঘটলে জরিমানার পরিমাণ বাড়বে।

Advertisement

অবশ্য অর্শদীপ সিং যে কাণ্ড ঘটালেন, তাতে সময়ের মধ্যে নির্ধারিত শেষ করা মুশকিল। ভারতীয় পেসার ৪ ওভারে দিয়েছেন ৪২ রান। তাঁর মধ্যে শেষ ওভারে দিয়েছেন ১২ রান। তার মধ্যে ছিল বিস্তর ‘এক্সট্রা’। পাঁচটা ছিল ওয়াইড, একটা নো বল। ওভার শেষ হল ১১ বলে। যা আইপিএলের ইতিহাসে যৌথভাবে দীর্ঘতম ওভার। এর আগে মহম্মদ সিরাজ, তুষার দেশপাণ্ডে, শার্দূল ঠাকুর, সন্দীপ শর্মা ও হার্দিক পাণ্ডিয়া একই কাণ্ড ঘটিয়ে ছিলেন।

তার জন্যই কি স্লো ওভার রেটের জরিমানা গুনতে হবে শ্রেয়সকে? নিয়ম অনুযায়ী ৯০ মিনিটের মধ্যে ইনিংস শেষ করতে হয়। সেটা একবার না হলে অধিনায়কের ১২ লক্ষ টাকা জরিমানা, তারপর দিতে হয় ২৪ লক্ষ টাকা। সঙ্গে প্লেয়ারদেরও জরিমানা হয়। আবার একই ঘটনা ঘটলে অধিনায়কের ৩০ লক্ষ টাকা জরিমানা ও প্লেয়ারদের ১২ লক্ষ টাকা করে জরিমানা বা ম্যাচ ফি’র পঞ্চাশ শতাংশ কেটে নেওয়া হয়।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.