চলতি আইপিএলে ভালো ছন্দে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই মুহূর্তে তারা পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। কিন্তু আচমকাই নতুন বিতর্কে জড়িয়েছে আরসিবি। দলের একাধিক ক্রিকেটারের মালদ্বীপে ছুটি কাটানোর খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে আলোচনা।
এই বিষয়ে আরও খবর
বিতর্কের সূত্রপাত কিউয়ি পেসার জ্যাকব ডাফির ইনস্টাগ্রাম স্টোরি ঘিরে। সেখানে দেখা যায়, তিনি মালদ্বীপের একটি বিলাসবহুল রিসর্টে রয়েছেন। এরপরই জানা যায়, আরসিবি দলের একাংশ সেখানে সময় কাটাচ্ছে। যদিও আইপিএলের মাঝ মরশুমে এমন ঘটনা নতুন নয়। গত মরশুমেও কলকাতা নাইট রাইডার্সের মেন্টর ডোয়েন ব্র্যাভো এবং দিল্লি ক্যাপিটালসের মেন্টর কেভিন পিটারসেন মালদ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন।

আইপিএলের গ্রুপ পর্ব শেষের পথে। এমন একটা গুরুত্বপূর্ণ সময়ে এমন সফরকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। অনেকেই বলছেন, প্রতিযোগিতার এই পর্যায়ে দলের সঙ্গে থাকাই বেশি জরুরি ছিল। ফলে মাঠের সাফল্যের পাশাপাশি মাঠের বাইরের ঘটনা নিয়েও এখন আলোচনায় আরসিবি শিবির। ৯ ম্যাচে ৬ জয় পেয়েছে তারা। ১২ পয়েন্ট নিয়ে প্লে-অফের লড়াইয়ে অনেকটাই এগিয়ে বিরাট কোহলিরা। অধিনায়ক রজত পতিদারের নেতৃত্বে দল শুরুটা ভালো করলেও, মাঝের কয়েকটি ম্যাচে কিছুটা ছন্দপতন লক্ষ্য করা গিয়েছে।
শেষ ম্যাচে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ১৫৫ রানেই থেমে যায় বেঙ্গালুরুর ইনিংস। ভালো শুরু হলেও মিডল অর্ডারের ব্যর্থতায় ম্যাচ হাতছাড়া হয়। তবু নেট রানরেটের নিরিখে এখনও সেরা দলগুলোর মধ্যে রয়েছে তারা। বিশেষ করে কোটলায় দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে একতরফা জয় তাদের রানরেট আরও শক্তিশালী করেছে। সেই ম্যাচে দিল্লি মাত্র ৭৫ রানে অলআউট হয়েছিল। মাত্র ৩৯ বলেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বেঙ্গালুরু। যদিও এবার তারা জড়িয়ে পড়ল নতুন বিতর্কে।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
মন্দিরের প্রণামী বাক্স ‘দখলের চেষ্টা’র অভিযোগ, কী বলছেন বিজেপি বিধায়ক রত্না দেবনাথের স্বামী?
-
চেতলা অগ্রণীর দুর্গাপুজোর উদ্বোধনে শুভেন্দু অধিকারী! চক্ষুদান করবেন? কী জানাল ক্লাব
-
রাষ্ট্রপতি সফরে প্রোটোকল ভঙ্গ, অভিযুক্ত আমলাকে ‘রিলিজ’ নবান্নের
-
প্রণব রায়ের বিরুদ্ধে ৪০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ সিএবি’তে, পঙ্কজ-পুত্রের পালটা, ‘সব অপপ্রচার’
-
‘দরিদ্র সেবাই শিবের পুজো’, বিবেকানন্দের মন্ত্রে স্বেচ্ছাসেবী সংস্থা খুললেন জীতু



