Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Virat Kohli

বিরাটই রাজা! রোহিতকে টপকে সর্বোচ্চ রানের মালিক কোহলি, স্বামীর ব্যাটিংয়ে উচ্ছ্বসিত অনুষ্কা

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে নেমে তিনি টপকে গেলেন রোহিত শর্মাকে। সর্বোচ্চ রানের তাজ এখন জ্বলজ্বল করছে কিং কোহলির মাথায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৬, ২০২৬, ১৩:১১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৬, ২০২৬, ১৩:১১

options
link
বিরাটই রাজা! রোহিতকে টপকে সর্বোচ্চ রানের মালিক কোহলি, স্বামীর ব্যাটিংয়ে উচ্ছ্বসিত অনুষ্কা zoom
সর্বোচ্চ রানের তাজ এখন জ্বলজ্বল করছে কিং কোহলির মাথায়। ছবি: সংগৃহীত।
Advertisement

তিনি মাঠে নামলেই ভেঙে চুরমার হয়ে যায় একের পর এক রেকর্ড। কেরিয়ারের সায়াহ্নে এসেও নতুন নজির গড়তে ছাড়ছেন না তিনি। রবিবার সন্ধেয় ফের নতুন করে রেকর্ডবুকে লেখা হল বিরাট কোহলির (Virat Kohli) নাম। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে নেমে তিনি টপকে গেলেন রোহিত শর্মাকে। সর্বোচ্চ রানের তাজ এখন জ্বলজ্বল করছে কিং কোহলির মাথায়। স্বামীর অনবদ্য ব্যাটিং দেখে খুশিতে আত্মহারা গ্যালারিতে থাকা অনুষ্কা শর্মাও।

রবিবারের ম্যাচে সেভাবে ঝোড়ো ব্যাটিং করতে পারেননি বিরাট। প্যাভিলিয়নে ফিরে যান ২৮ রান করে। কিন্তু চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচের প্রথম ওভারেই নতুন নজির গড়ে ফেলেন তিনি। আইপিএলে কোনও একটি দলের বিরুদ্ধে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় প্রথম স্থানে উঠে এলেন বিরাট। রবিবারের ম্যাচের আগে পর্যন্ত এই রেকর্ড ছিল রোহিতের দখলে। আইপিএলে স্রেফ কেকেআরের বিরুদ্ধে ১১৬১ রান করেছেন রোহিত। সেই রেকর্ড টপকে গিয়ে ১১৬২ রান করে ফেলেছেন বিরাট, চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। ৩৬ ম্যাচ খেলে এই রেকর্ড গড়েছেন বিরাট।

Advertisement

এদিন ম্যাচ দেখতে বেঙ্গালুরুর স্টেডিয়ামে হাজির ছিলেন অনুষ্কা শর্মা। বিরাট অনবদ্য ছক্কা হাঁকাতেই উচ্ছ্বাসে ফেটে পড়তে দেখা যায় বলি অভিনেত্রীকে। হাততালি দেন বিরাটের শট দেখে। সেই ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল। উল্লেখ্য, আইপিএলের উদ্বোধনী ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হয়েছিল আরসিবি। সেই ম্যাচ দেখতেও গ্যালারিতে ছিলেন অনুষ্কা। হাফসেঞ্চুরি হাঁকিয়ে স্ত্রীর দিকে চুমু ছুড়ে দিয়েছিলেন কিং কোহলি।

প্রসঙ্গত, চেন্নাইয়ের বিরুদ্ধে দাপুটে জয় পেয়ে আইপিএল পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে এসেছে আরসিবি। রবিবার মরশুমের প্রথম জয় পেতে সিএসকে’র একমাত্র কাজ ছিল আরসিবি’কে অল্প রানে আটকে দেওয়া। সেটা আর হল কই? ৩ উইকেট হারিয়ে আরসিবি করল ২৫০ রান। এবারের আইপিএলে এটাই সর্বোচ্চ স্কোর। শেষ পর্যন্ত চেন্নাই থমকে গেল ২০৭-এ। ৪৩ রানে জিতে আইপিএলের শীর্ষস্থান দখল করেছেন বিরাট কোহলিরা।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.